Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সন্ত্রাসী তকমা কাটার পর ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে শারা
    আন্তর্জাতিক

    সন্ত্রাসী তকমা কাটার পর ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে শারা

    এফ. আর. ইমরাননভেম্বর 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা তাঁর সরকারি সফরের অংশ হিসেবে শনিবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। এর এক দিন আগে যুক্তরাষ্ট্র তাঁর নাম সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়েছে।

    শারা গত বছরের শেষ দিকে ইসলামপন্থী বিদ্রোহী বাহিনীকে নেতৃত্ব দিয়ে দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করেন এবং পরে সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

    সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নেতা শারা আগামী সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। বিশ্লেষকদের মতে, এটি ১৯৪৬ সালের পর ওয়াশিংটনে কোনো সিরীয় প্রেসিডেন্টের প্রথম সফর।

    গত মে মাসে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময় সৌদি আরবের রিয়াদে শারা প্রথমবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। যুক্তরাষ্ট্রের সিরিয়া-বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক চলতি মাসের শুরুতে জানিয়েছেন, ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়াকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটে অন্তর্ভুক্ত করতে শারা চুক্তিতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।

    বার্তা সংস্থা এএফপি অনুসারে, সিরিয়ার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র দামেস্কের কাছে একটি সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে। এটি মানবিক সহায়তা সমন্বয় এবং সিরিয়া ও ইসরায়েলের মধ্যকার চুক্তি পর্যবেক্ষণের উদ্দেশ্যে ব্যবহার হবে।

    গত শুক্রবার শারার নাম সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়া ব্যাপক প্রত্যাশিত ছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, শারা সরকার যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী নিখোঁজ মার্কিন নাগরিকদের সন্ধান ও অবশিষ্ট রাসায়নিক অস্ত্র ধ্বংসের কাজে সহযোগিতা করছে।

    মুখপাত্র আরো বলেন, “বাশার আল-আসাদের পতন এবং দীর্ঘ সময়ের দমন-পীড়নের পর সিরিয়ার নেতৃত্ব যে অগ্রগতি দেখিয়েছে, তার স্বীকৃতি হিসেবেই আমরা এই পদক্ষেপ নিয়েছি।”

    এর আগে শারা গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করেছিলেন। এটি ছিল যুক্তরাষ্ট্রে তাঁর প্রথম সফর। এবারের ওয়াশিংটন সফরই প্রথমবারের মতো প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

    গত বৃহস্পতিবার শারার বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা তুলে নিতে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের উদ্যোগে ভোটাভুটি হয়েছে এবং প্রস্তাবটি পাস হয়েছে।

    আহমেদ আল-শারা একসময় আল-কায়েদার সিরীয় শাখার নেতৃত্ব দিয়েছেন। পরে তাঁর নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ২০১৬ সালে আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। ২০২৫ সালের জুলাইয়ে এই সংগঠনকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়েছে ওয়াশিংটন।

    ক্ষমতা গ্রহণের পর সিরিয়ার নতুন নেতৃত্ব তাদের সহিংস অতীত থেকে বেরিয়ে সাধারণ নাগরিক ও আন্তর্জাতিক শক্তির কাছে মধ্যমপন্থী ভাবমূর্তি উপস্থাপনের চেষ্টা করছে। ধারণা করা হচ্ছে, শারা যুক্তরাষ্ট্রের কাছে সিরিয়ার পুনর্গঠনের জন্য তহবিল চাইবেন। অক্টোবর মাসে বিশ্বব্যাংকের এক হিসাব অনুযায়ী, সিরিয়াকে পুনর্গঠনে ২১ হাজার ৬০০ কোটি ডলারের প্রয়োজন হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    শান্তি চাইলে সরাসরি যোগাযোগের আহ্বান ট্রাম্পের

    এপ্রিল 26, 2026
    মতামত

    ইরানের বিরুদ্ধে যুদ্ধ যেভাবে আঞ্চলিক বাণিজ্য পথগুলোকে নতুন করে লিখছে

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.