Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নয়াদিল্লিতে বোমা বিস্ফোরণ: পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র
    আন্তর্জাতিক

    নয়াদিল্লিতে বোমা বিস্ফোরণ: পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

    এফ. আর. ইমরাননভেম্বর 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের রাজধানী নয়াদিল্লিতে ঐতিহাসিক লালকেল্লার কাছে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন। ঘটনাস্থলে থাকা বেশ কয়েকটি গাড়ি আগুনে পুড়ে যায়। ব্যস্ত সময়ে হওয়া এই বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    মঙ্গলবার (১১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সোমবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা এক গাড়িতে প্রবল বিস্ফোরণ ঘটে। এতে আশপাশে থাকা আরো কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের পরপরই পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় এলাকা ছিল মানুষে ভরা। হঠাৎ আগুনের লেলিহান শিখা উঠলে লোকজন আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করে। আহতদের দ্রুত উদ্ধার করে দিল্লির লোক নায়ক জয়প্রকাশ (এলএনজেপি) হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

    ঘটনার পর যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত। ভারতীয় বার্তাসংস্থা পিটিআই অনুসারে, সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, “আমরা দিল্লির লালকেল্লার কাছে হওয়া বিস্ফোরণের বিষয়ে অবগত আছি। আমরা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনে কনস্যুলার সহায়তা দিতে প্রস্তুত।”

    ভারতের নিরাপত্তা সংস্থাগুলো ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধানে বোম্ব স্কোয়াড কাজ করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    শান্তি চাইলে সরাসরি যোগাযোগের আহ্বান ট্রাম্পের

    এপ্রিল 26, 2026
    মতামত

    ইরানের বিরুদ্ধে যুদ্ধ যেভাবে আঞ্চলিক বাণিজ্য পথগুলোকে নতুন করে লিখছে

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.