Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুলাই 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৫০ বছরের মধ্যে এবার সবচেয়ে সফল হজ
    আন্তর্জাতিক

    ৫০ বছরের মধ্যে এবার সবচেয়ে সফল হজ

    হাসিব উজ জামাননভেম্বর 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি বছরের হজকে গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে সফল বলে ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ জানিয়েছেন, ২০২৫ সালের হজ মৌসুমে হজযাত্রীদের সন্তুষ্টির হার ৯১ শতাংশে পৌঁছেছে—যা ইতিহাসে এক অনন্য মাইলফলক।

    রোববার (৯ নভেম্বর) জেদ্দায় শুরু হয়েছে পঞ্চম হজ সম্মেলন ও প্রদর্শনী। দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন মক্কার গভর্নর প্রিন্স সাউদ বিন মিশআল। ‘মক্কা থেকে বিশ্বে’ শিরোনামে আয়োজিত এই বৈশ্বিক আয়োজনটিতে বিশ্বের ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন।

    প্রিন্স সাউদ উদ্বোধনী বক্তব্যে বলেন,

    “হজযাত্রীদের সেবায় সৌদি আরব তার প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজের পথ অনুসরণ করছে।”

    তিনি আরও জানান, এবারের হজের সাফল্যের পেছনে কাজ করেছে সরকারের বিভিন্ন সংস্থা ও মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টা।

    সম্মেলনে বাদশাহ সালমানের উপদেষ্টা ও দারাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রিন্স ফয়সাল বিন সালমান বলেন,

    “হজ কেবল একটি মৌসুমি ইবাদত নয়, এটি মানবতার ঐক্য ও তাওহিদের প্রতীক।”

    এ সময় তিনি উদ্বোধন করেন ‘হজ ও দুই পবিত্র মসজিদের ইতিহাস ফোরাম’, যার মাধ্যমে যুগে যুগে হজের ইতিহাস দলিলভিত্তিকভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

    মন্ত্রী তাওফিক আল-রাবিয়াহ আরও জানান, হজ ব্যবস্থাপনায় এখন প্রযুক্তি ও উদ্ভাবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। বর্তমানে নুসুক অ্যাপ ব্যবহার করছেন বিশ্বের ৪ কোটিরও বেশি মানুষ, যেখানে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা–নির্ভর ‘নুসুক এআই’ ফিচার।

    তিনি আরও জানান, আগামী হজের প্রস্তুতিও ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত ৬০ শতাংশ হজযাত্রীর চুক্তি সম্পন্ন হয়েছে এবং ৫০ শতাংশ পবিত্র স্থান প্রস্তুত। পাশাপাশি মক্কা–মদিনার ৭১টি ঐতিহাসিক স্থান সংস্কার সম্পন্ন হয়েছে, যা ইতোমধ্যে ৩০ লাখ মানুষ পরিদর্শন করেছেন।

    তিনদিনব্যাপী এই সম্মেলনে অনুষ্ঠিত হবে ১৪৩টিরও বেশি সেশন ও কর্মশালা, যার মূল লক্ষ্য—হজ ব্যবস্থাপনায় বৈশ্বিক সমন্বয়, উদ্ভাবন ও সেবার মান আরও উন্নত করা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    ‘ব্রিটিশ সাম্রাজ্যই এই দুর্বৃত্ত শাসনব্যবস্থার জন্মদাতা, এবার এই আইনহীন জোটের অবসান ঘটাতে হবে’

    জুলাই 28, 2026
    আন্তর্জাতিক

    গ্রামে ঢুকে বাড়িতে বাড়িতে আগুন ও গুলি, শিশুসহ নিহত ৩০

    জুলাই 28, 2026
    আন্তর্জাতিক

    বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা

    জুলাই 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.