Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নিজস্ব প্রযুক্তিতে তৈরি কার্গো বিমান উদ্বোধন করল আমিরাত
    আন্তর্জাতিক

    নিজস্ব প্রযুক্তিতে তৈরি কার্গো বিমান উদ্বোধন করল আমিরাত

    এফ. আর. ইমরাননভেম্বর 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সংযুক্ত আরব আমিরাত তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম হাইব্রিড কার্গো বিমান উদ্বোধন করেছে। বৃহস্পতিবার রাজধানী আবুধাবিতে দেশটির প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন মোহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এই বিমানটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন।

    আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান লুদ অটোনোমাস নির্মিত এই বিমানটির নাম রাখা হয়েছে ‘হেলি’। বিমানটিকে হাইব্রিড বলা হলেও এটি সম্পূর্ণ বিদ্যুৎচালিত। লুদ অটোনোমাসের প্রধান নির্বাহী কর্মকর্তা মাতার আল মান্নায়েই গালফ নিউজকে জানান, পুরো চার্জে হেলি সর্বোচ্চ ২৫০ কেজি মাল বহন করে টানা ৭০০ কিলোমিটার উড়তে পারে।

    তিনি বলেন, দুর্গম এলাকা এবং সীমিত অবকাঠামোযুক্ত অঞ্চলে পৌঁছানোর ক্ষেত্রে প্রচলিত জ্বালানি-চালিত কার্গো বিমানের তুলনায় হেলি অধিক কার্যকর। দীর্ঘসময় উড্ডয়নে সক্ষম একটি বৈদ্যুতিক বিমান তৈরি করা ছিল বড় চ্যালেঞ্জ। কারণ বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারির চার্জ নির্দিষ্ট সময় পর শেষ হয়ে যায় এবং যাত্রাপথে চার্জ নেওয়ার সুযোগ নাও থাকতে পারে।

    এই সমস্যা মোকাবিলায় হেলির প্রপেলার বিশেষভাবে নকশা করা হয়েছে যাতে এর গতি ও নিয়ন্ত্রণ বাড়ে। পাশাপাশি ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে সক্রিয় হওয়ার মতো একটি জেনারেটরও সংযুক্ত রয়েছে, ফলে উড্ডয়ন ব্যাহত হয় না এবং বিমানটি দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে।

    মাতার আল মান্নেই বলেন, বিশ্ব যখন দ্রুত বৈদ্যুতিক পরিবহন ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে, সেই প্রেক্ষাপটে হেলির আগমন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান নেতানিয়াহুর

    আগস্ট 9, 2026
    আন্তর্জাতিক

    রাশিয়ার সম্ভাব্য হামলা নিয়ে ন্যাটোকে মার্কিন গোয়েন্দাদের সতর্কতা

    আগস্ট 9, 2026
    বিশ্লেষণ

    এআই জেনারেটেড ডিপফেক থেকে নারী ও শিশুদের সুরক্ষা: প্রস্তাবিত জাতীয় এআই নীতির আলোকে আইনি বিশ্লেষণ

    আগস্ট 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.