দামেস্কের মেজ্জাহ এলাকায় শুক্রবার (১৪ নভেম্বর) দুটি কাতিউশা রকেট হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নারী নিহত হয়েছেন এবং কয়েকজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাকে এই তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, রাজধানীর উপকণ্ঠ থেকে ছোড়া রকেট দুটি আবাসিক এলাকায় আঘাত হানে। এতে বেশ কিছু ভবন ও স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়। হামলার পর প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তারা রকেটের উৎক্ষেপণস্থল ও পথ শনাক্তের চেষ্টা করছে।
হামলার পর মেজ্জাহ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অ্যাম্বুলেন্স ও জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেছেন।

