Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দক্ষিণ আফ্রিকায় বাস–ট্রাক সংঘর্ষে ১০ জনের প্রাণহানি
    আন্তর্জাতিক

    দক্ষিণ আফ্রিকায় বাস–ট্রাক সংঘর্ষে ১০ জনের প্রাণহানি

    হাসিব উজ জামাননভেম্বর 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন যাত্রী। ব্লুমফন্টেইন ও বোটশাবেলোর মাঝামাঝি এন–৮ মহাসড়কে একটি ইন্টারস্টেট বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় দুটো যান।

    শনিবার (১৫ নভেম্বর) ভোরের ঘন কুয়াশা ভেদ করে চলা সেই বাসটি ম্যান্ডেলা ভিউ থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে পৌঁছাতেই নিয়ন্ত্রণ হারানো ট্রাকের সঙ্গে ভয়াবহ ধাক্কা লাগে। ঘটনাস্থলেই সাতজন পুরুষ ও তিনজন নারী মারা যান। আহত হয়েছেন আরও ৩১ জন, যার মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। সবাইকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী পেলোনোমি ট্রমা ইউনিটে ভর্তি করা হয়েছে।

    ফ্রি স্টেট রোড ইনসিডেন্ট ম্যানেজমেন্টের চেয়ারম্যান সিফো তোয়া জানিয়েছেন, দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থল পরিষ্কার করতেই দীর্ঘ সময় লেগেছে। উদ্ধারকারী দল পুরো রাত কাজ করেছে এবং প্রত্যেক আহতকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়েছে।

    স্থানীয়রা বলছেন, এন–৮ মহাসড়কটি ব্যস্ত রুট হওয়ায় এই ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে, কিন্তু এবারের ঘটনা তাদের কাঁপিয়ে দিয়েছে। ভয়াবহ এই ট্র্যাজেডির কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

    দূর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে যান চলাচল কয়েক ঘণ্টা বন্ধ ছিল। স্থানীয় প্রশাসন সবাইকে সতর্ক করে জানিয়েছে—যাত্রীবাহী যানবাহনগুলোকে ভোরে ও রাতে বিশেষ সতর্কতা নিয়ে চলতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরানোর চিন্তা ট্রাম্পের

    এপ্রিল 1, 2026
    আন্তর্জাতিক

    ইউরোপ কি নীরবে ইরানে যুদ্ধ থামানোর পথে চাপ সৃষ্টি করছে?

    এপ্রিল 1, 2026
    আন্তর্জাতিক

    হরমুজ যুদ্ধের কেন্দ্রবিন্দু: ইরানের দুর্গ কেশম দ্বীপ

    এপ্রিল 1, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.