Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুলাই 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভয়াবহ খরায় ইরানের কৃত্রিম বৃষ্টি উদ্যোগ
    আন্তর্জাতিক

    ভয়াবহ খরায় ইরানের কৃত্রিম বৃষ্টি উদ্যোগ

    এফ. আর. ইমরানUpdated:নভেম্বর 17, 2025নভেম্বর 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার মুখোমুখি ইরান। বৃষ্টিপাত রেকর্ড কমে যাওয়া ও জলাধারগুলো প্রায় খালি হয়ে পড়ায় দেশটি কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর উদ্যোগ নিয়েছে। এ জন্য মেঘের মধ্যে বিশেষ রাসায়নিক ছড়িয়ে বৃষ্টিপাত তৈরি করার ক্লাউড সিডিং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

    রোববার (১৬ নভেম্বর) রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে যে গত শনিবার উর্মিয়া লেক অঞ্চলের আকাশে ক্লাউড সিডিং কার্যক্রম চালানো হয়েছে। ইরানের বৃহত্তম এই হ্রদটির বড় অংশ এখন শুকিয়ে গিয়ে লবণের বিশাল সমতলে পরিণত। শিগগিরই পূর্ব আজারবাইজান এবং পশ্চিম আজারবাইজান প্রদেশেও একই ধরনের অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে।

    ইরানে বৃষ্টিপাত ঐতিহাসিকভাবে কম পর্যায়ে নেমে এসেছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, পর্যাপ্ত বৃষ্টি না হলে তেহরানে পানি সরবরাহ রেশনিং করতে হতে পারে এমনকি রাজধানী থেকে জনগণকে সরিয়ে নিতে হতে পারে।

    ক্লাউড সিডিং প্রযুক্তিতে বিমান বা ভূপৃষ্ঠভিত্তিক জেনারেটরের মাধ্যমে মেঘে সিলভার বা পটাসিয়াম আয়োডাইড ছড়ানো হয়, যা জলীয়বাষ্প দ্রুত ঘনীভূত করে বৃষ্টি সৃষ্টি করতে সহায়তা করে। বহু বছর ধরে প্রযুক্তিটি বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে, সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাতও পানি সংকট মোকাবিলায় এ পদ্ধতি ব্যবহার করেছে।

    ইরনার তথ্যে বলা হয়, চলতি বছরে দীর্ঘমেয়াদি গড়ের তুলনায় ইরানে বৃষ্টিপাত কমেছে প্রায় ৮৯ শতাংশ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশটি গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে শুষ্ক শরৎ পার করছে। খরার মধ্যেই অতিরিক্ত পানি ব্যবহার কমাতে সরকার পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর জরিমানার পরিকল্পনা ঘোষণা করেছে।

    ইরানের ন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট অ্যান্ড ড্রট ক্রাইসিস ম্যানেজমেন্টের প্রধান আহমাদ ভাজিফেহ জানান, তেহরানসহ পশ্চিম আজারবাইজান, পূর্ব আজারবাইজান এবং মার্কাজির বিভিন্ন বাঁধে পানির পরিমাণ ১০ শতাংশের নিচে নেমে এসেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

    এ অবস্থায় গত শুক্রবার তেহরানের একটি মসজিদে শত শত মানুষ বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনায় অংশ নেন। পরদিন দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এমনকি তেহরানের উত্তরের একটি স্কি রিসোর্টে এ বছর প্রথম তুষারপাতও দেখা গেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘আমি নিউইয়র্কে আসব’—মামদানিকে কড়া জবাব নেতানিয়াহুর

    জুলাই 27, 2026
    আন্তর্জাতিক

    বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

    জুলাই 27, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের পর পালটা হামলা স্থগিতের ঘোষণা ইরানের

    জুলাই 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.