Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » তাইওয়ান ইস্যুতে উত্তেজনা, চীনকে শান্ত করতে দূত পাঠাল জাপান
    আন্তর্জাতিক

    তাইওয়ান ইস্যুতে উত্তেজনা, চীনকে শান্ত করতে দূত পাঠাল জাপান

    এফ. আর. ইমরাননভেম্বর 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে জাপানের চীনের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এই পরিস্থিতি প্রশমিত করতে এবং চীনের সঙ্গে সম্পর্ক মেরামত করতে বেইজিংয়ে একজন জ্যেষ্ঠ জাপানি কূটনীতিক পাঠাচ্ছে টোকিও।

    বার্তাসংস্থা রয়টার্সের সোমবার (১৭ নভেম্বর) প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব এশিয়ার দুই প্রতিবেশীর মধ্যে পূর্ব থেকেই কিছু বিরোধ থাকলেও তাইওয়ান ইস্যুতে জাপানের সম্প্রতি দেওয়া মন্তব্যের পর সম্পর্ক আরো টানাপোড়েনে পড়েছে।

    উভয় দেশের উত্তেজনার শুরু হয় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে। তিনি সম্প্রতি পার্লামেন্টে বলেন, “চীন যদি তাইওয়ানে আক্রমণ চালায়, তা জাপানের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে এবং সামরিক প্রতিক্রিয়ার বিষয়ও আসে।” এতদিন জাপানি কর্মকর্তারা প্রকাশ্যে এমন মন্তব্য এড়িয়ে চলতেন, কারণ এতে বেইজিং ক্ষুব্ধ হতে পারে। চীন গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে নিজের ভূখণ্ড হিসেবে দাবি করে।

    জাপানের গণমাধ্যম জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও ওসেনিয়া ব্যুরোর প্রধান মাসাআকি কানাই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা লিউ চিনসঙের সঙ্গে বৈঠক করবেন। এতে তিনি জানাবেন যে, প্রধানমন্ত্রী তাকাইচির মন্তব্য জাপানের নিরাপত্তা নীতিতে কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয় না। এছাড়া চীনকে এমন কোনো পদক্ষেপ এড়াতে আহ্বান জানানো হবে যা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে। যদিও কানাই চীনে সফর করবেন কি না, তা জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো নিশ্চিত করেনি।

    এর আগে শুক্রবার বেইজিং সতর্ক করেছিল, তাইওয়ান ইস্যুতে জাপান যদি সামরিক হস্তক্ষেপ করে, তারা “ভয়াবহ পরাজয়” ভোগ করবে। পাশাপাশি চীনা নাগরিকদের জাপানে ভ্রমণ এড়িয়ে চলার জন্য সতর্ক করা হয়েছে, যা জাপানের পর্যটন খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি করেছে।

    অন্যদিকে, তাইওয়ানের প্রেসিডেন্ট লাই ছিং-তে বলেন, চীন জাপানের বিরুদ্ধে “বহুমুখী আক্রমণ” চালাচ্ছে, যা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের আহ্বান জানান এবং চীনকে সংযত আচরণে উৎসাহিত করেন। পাশাপাশি তারা চাইছেন, চীন বড় শক্তি হিসেবে দায়িত্বশীলতার পরিচয় দিক এবং অঞ্চলের স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি এড়িয়ে চলুক।

    চীনের সরকারি গণমাধ্যমও জাপানের মন্তব্য সমালোচনা করছে। কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপলস ডেইলি এক সম্পাদকীয়তে লিখেছে, “তাকাইচির মন্তব্য সবাইকে উত্তেজিত করেছে। কৌশলগত দৃষ্টিতে এটি দায়িত্বজ্ঞানহীন এবং ইচ্ছাকৃত উসকানি।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    যুদ্ধের বড় বিপর্যয় হলো ইরানের স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক আনুষঙ্গিক ক্ষতি

    এপ্রিল 26, 2026
    মতামত

    বিভক্ত লেবানন: একদিকে নেতারা আলোচনায়, অন্যদিকে হিজবুল্লাহর যুদ্ধ

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    ঝাড়ুর লাঠির অপমান ভুলে যেভাবে ইউরোপের শক্তিশালী সেনাবাহিনী গড়ছে জার্মানি

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.