Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মক্কা থেকে মদিনার পথে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪২ ভারতীয় নিহত
    আন্তর্জাতিক

    মক্কা থেকে মদিনার পথে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪২ ভারতীয় নিহত

    এফ. আর. ইমরাননভেম্বর 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সৌদি আরবে মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৪২ জন ভারতীয় ওমরাহযাত্রী নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটি একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষের শিকার হয়েছে।

    বাসে থাকা ভারতীয়দের মধ্যে অধিকাংশই হায়দরাবাদের বাসিন্দা। গাল্ফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১১ জন নারী এবং ১০ জন শিশু রয়েছেন। তবে প্রশাসন এ তথ্য এখনও সরকারিভাবে নিশ্চিত করেনি।

    এই দুর্ঘটনার পর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শোক প্রকাশ করেছেন। তিনি এক্স হ্যান্ডেল পোস্টে জানিয়েছেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভারতীয়দের রিয়াধের দূতাবাস থেকে সব রকম সাহায্য প্রদান করা হচ্ছে।

    তেলেঙ্গানায়ও প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী রেবান্থ রেড্ডি নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। মুখ্যসচিব রামকৃষ্ণ রাও দিল্লিতে কর্মরত তেলেঙ্গানার রেসিডেনশিয়াল কমিশনার গৌরব উপলকে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন।

    হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি জানিয়েছেন, তিনি হায়দ্রাবাদের দুটি ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখছেন। সৌদি আরবে ভারতীয় কর্তৃপক্ষকেও বাসে থাকা যাত্রীদের তালিকা পাঠানো হয়েছে। জেড্ডার ভারতীয় দূতাবাস দুর্ঘটনা সম্পর্কিত তথ্য সংগ্রহ এবং মৃত ও আহতদের পরিবারের সহায়তার জন্য চব্বিশ ঘণ্টার কন্ট্রোল রুম ও হেল্পলাইন চালু করেছে। হেল্পলাইন নম্বরগুলো হলো ৮০০২৪৪০০০৩, ৭৯৯৭৯ ৫৯৭৫৪ এবং ৯৯১২৯ ১৯৫৪৫।

    ওয়াইসি আরো জানিয়েছেন, ৪২ জন তীর্থযাত্রী মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন। রিয়াদের ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন আবু মাথেন জর্জ দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখছেন। নিহতদের দেহ ফেরানোর ব্যবস্থা এবং আহতদের যথাযথ চিকিৎসার জন্য কেন্দ্রীয় সরকারকেও ব্যবস্থা নিতে বলা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    যুদ্ধের বড় বিপর্যয় হলো ইরানের স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক আনুষঙ্গিক ক্ষতি

    এপ্রিল 26, 2026
    মতামত

    বিভক্ত লেবানন: একদিকে নেতারা আলোচনায়, অন্যদিকে হিজবুল্লাহর যুদ্ধ

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    ঝাড়ুর লাঠির অপমান ভুলে যেভাবে ইউরোপের শক্তিশালী সেনাবাহিনী গড়ছে জার্মানি

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.