Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্পের চাপের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে এলপিজি চুক্তি করল ভারত
    আন্তর্জাতিক

    ট্রাম্পের চাপের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে এলপিজি চুক্তি করল ভারত

    এফ. আর. ইমরাননভেম্বর 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের ইস্ট রুমে এক সংবাদ সম্মেলনের সময় করমর্দন করছেন।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ জ্বালানি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ভারতের মোট তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির প্রায় ১০ শতাংশ সরবরাহ করবে।

    জ্বালানির উৎস বৈচিত্র্যময় করতে ভারতের এই উদ্যোগকে উল্লেখ করা হলেও বাস্তবে এটি রুশ তেল কেনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মধ্যে নেওয়া সিদ্ধান্ত হিসেবে ধরা হচ্ছে।

    সোমবার (১৭ নভেম্বর) বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

    এর আগে আগস্টে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিছুটা চাপের মধ্যে চলে যায়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যে শুল্ক ৫০ শতাংশে উন্নীত করেন। ওয়াশিংটনের অভিযোগ ছিল, রাশিয়ার কাছ থেকে কম দামে তেল কিনে মস্কোকে যুদ্ধ চালাতে সহযোগিতা করছে ভারত।

    পরবর্তীতে ট্রাম্প একাধিকবার দাবি করেন, সম্ভাব্য বাণিজ্য চুক্তির অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রুশ তেল আমদানি কমাতে সম্মত হয়েছেন। তবে নয়াদিল্লি এখনও প্রকাশ্যে কোনো নিশ্চয়তা দেয়নি।

    কৃষিপণ্য বাণিজ্য থেকে রাশিয়ার তেল ক্রয়— বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকা সত্ত্বেও দুই দেশ এখনো আলোচনায় আছে।

    ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হার্দীপ সিং পুরি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চল থেকে বছরে ২২ লাখ টন এলপিজি আমদানির জন্য এক বছরের চুক্তি হয়েছে। এটি দেশের মোট এলপিজি আমদানির প্রায় ১০ শতাংশ।

    পুরি বলেন, এটি “ভারতীয় বাজারের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম এলপিজি চুক্তি”। তিনি আরো বলেন, জনগণের জন্য নিরাপদ ও সাশ্রয়ী এলপিজি সরবরাহ নিশ্চিত করতে ভারত বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের পথ খুলছে। এতে “বিশ্বের দ্রুত বর্ধনশীল এলপিজি বাজার যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত হলো।”

    আগস্টের আগে, ভারতীয় রাষ্ট্রীয় মদতপুষ্ট রিফাইনার এইচপিসিএল-মিত্তাল এনার্জি ওয়াশিংটনের নিষেধাজ্ঞার কারণে রুশ তেল কেনা বন্ধ করে। এছাড়া ব্যক্তিখাতের বড় রুশ তেল আমদানিকারক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার প্রভাব যাচাই করছে।

    বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারতের অর্থনীতি গত জুন প্রান্তিকে পাঁচ ত্রৈমাসিকের মধ্যে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে। সরকারি ব্যয় বৃদ্ধি ও ভোক্তাদের আস্থা উন্নতির ফলে এই প্রবৃদ্ধি এসেছে।

    তবে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক এখনও ভারতের জন্য চাপ সৃষ্টি করছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত শুল্ক কমানো না হলে চলতি অর্থবছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধি ৬০–৮০ বেসিস পয়েন্ট কমতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    যুদ্ধের বড় বিপর্যয় হলো ইরানের স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক আনুষঙ্গিক ক্ষতি

    এপ্রিল 26, 2026
    মতামত

    বিভক্ত লেবানন: একদিকে নেতারা আলোচনায়, অন্যদিকে হিজবুল্লাহর যুদ্ধ

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    ঝাড়ুর লাঠির অপমান ভুলে যেভাবে ইউরোপের শক্তিশালী সেনাবাহিনী গড়ছে জার্মানি

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.