Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারতের বেশ কিছু পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
    আন্তর্জাতিক

    ভারতের বেশ কিছু পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প

    এফ. আর. ইমরাননভেম্বর 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের মশলা, চা, আম এবং আমজাত বিভিন্ন খাদ্যপণ্যসহ কাজু ও নানা ধরনের বাদামের ওপর থেকে আরোপিত শুল্ক প্রত্যাহার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল তিনি এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন বলে হোয়াইট হাউস সূত্রে জানা গেছে।

    সূত্র জানায়, গোলমরিচ, লবঙ্গ, জিরা, এলাচ, হলুদ ও আদা শুল্কমুক্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। একই সঙ্গে আসাম চা, দার্জিলিং চা এবং ভারতের সব ধরনের চা থেকেও শুল্ক প্রত্যাহার করা হয়েছে। তবে বাসমতি চাল, চিংড়ি এবং সামুদ্রিক মাছ এ তালিকার বাইরে রয়ে গেছে। রত্ন, অলঙ্কার ও তৈরি পোশাকসহ অন্যান্য পণ্যের ওপর পূর্বের শুল্কই বহাল আছে।

    উল্লেখ্য, ট্রাম্প ২০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর প্রায় আড়াই মাসের মাথায় ২ এপ্রিল বিশ্বের শতাধিক দেশের ওপর অতিরিক্ত রপ্তানি শুল্ক আরোপ করেন। তখন ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক ধার্য হয়। পরবর্তীতে রাশিয়ার কাছ থেকে তেল কেনার অভিযোগে ৫ আগস্ট আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়, ফলে মোট শুল্কহার দাঁড়ায় ৫০ শতাংশে।

    এ অতিরিক্ত শুল্ক যুক্তরাষ্ট্রের বৈদেশিক বাণিজ্যে নেতিবাচক চাপ সৃষ্টি করে এবং মার্কিন বাজারে বিভিন্ন দেশের পণ্যের উপস্থিতি কমে যায়। এর প্রভাবে খাদ্য ও কৃষিপণ্যের মূল্যও বেড়ে ওঠে।

    দেশজুড়ে সমালোচনা চাপে পড়ে ১৪ নভেম্বর ট্রাম্প প্রশাসন ২০০টি খাদ্যপণ্যকে শুল্কমুক্ত করার ঘোষণা দেয়। হোয়াইট হাউস কর্মকর্তারা জানিয়েছেন, এ তালিকায় অন্তর্ভুক্ত পণ্যগুলোর মধ্যেই রয়েছে ভারতের চা–মশলা ও আমজাত খাদ্যপণ্য।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    যুদ্ধের বড় বিপর্যয় হলো ইরানের স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক আনুষঙ্গিক ক্ষতি

    এপ্রিল 26, 2026
    মতামত

    বিভক্ত লেবানন: একদিকে নেতারা আলোচনায়, অন্যদিকে হিজবুল্লাহর যুদ্ধ

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    ঝাড়ুর লাঠির অপমান ভুলে যেভাবে ইউরোপের শক্তিশালী সেনাবাহিনী গড়ছে জার্মানি

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.