Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পাকিস্তানের ওপর অর্থনৈতিক নির্ভরতা কমাতে উদ্যোগ নিয়েছে আফগানিস্তান
    আন্তর্জাতিক

    পাকিস্তানের ওপর অর্থনৈতিক নির্ভরতা কমাতে উদ্যোগ নিয়েছে আফগানিস্তান

    এফ. আর. ইমরাননভেম্বর 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার পর আফগানিস্তান পাকিস্তানের ওপর তার অর্থনৈতিক নির্ভরতা কমাতে উদ্যোগ নিয়েছে। দেশটি মধ্য এশিয়ার তেলসমৃদ্ধ দেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে নজর দিচ্ছে।

    দীর্ঘদিন ধরে পাকিস্তান আফগানিস্তানের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার ছিল। তবে ভৌগোলিক সীমাবদ্ধতা, উচ্চ ব্যয় এবং রাজনৈতিক জটিলতা আফগানিস্তানের পরিকল্পনাকে চ্যালেঞ্জ করছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

    গত মাসে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাতের সময় সীমান্ত বন্ধ থাকায় আফগান ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে প্রায় ২০ কোটি ডলার। কারণ আন্তর্জাতিক বাজারে পণ্য পৌঁছানোর জন্য আফগানিস্তান পাকিস্তানের সমুদ্রবন্দরগুলোর ওপর নির্ভরশীল। পাকিস্তানও আফগানিস্তানে প্রতি মাসে ১০–২০ কোটি ডলারের বিভিন্ন পণ্য রপ্তানি করে আসছে।

    তালেবান প্রশাসনের জ্যেষ্ঠ নেতারা আফগান ব্যবসায়ীদের পাকিস্তানের ওপর নির্ভরতা কমাতে এবং উত্তরের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিকল্প বাণিজ্য রুট খুঁজতে আহ্বান জানিয়েছেন। তালেবান বাণিজ্যমন্ত্রী নূরউদ্দিন আজিজি বলেন, “উত্তরের প্রতিবেশীদের সঙ্গে নির্ভরযোগ্য বিকল্প বাণিজ্য পথ খুঁজতে আমরা কাজ করছি।”

    উপ-প্রধানমন্ত্রী আব্দুল গণি বারাদর অভিযোগ করেন, পাকিস্তান বাণিজ্যকে রাজনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিশেষজ্ঞরা মনে করেন, মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ কার্যকর করতে শুল্ক হ্রাস ও অবকাঠামো উন্নয়নের প্রয়োজন। রেলপথ ও সীমান্ত অবকাঠামোর অনেক প্রকল্প এখনও অসমাপ্ত।

    বর্তমানে আফগানিস্তান মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে মোট ১.৭ বিলিয়ন ডলারের বাণিজ্য করছে। তবুও পাকিস্তানের সীমান্ত, বিশেষ করে তোরখাম ও চামান, আফগান বাণিজ্যের প্রধান লাইফলাইন।

    বিশেষজ্ঞরা মনে করেন, পাকিস্তানের বিকল্প রুটগুলো ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। আফগান চেম্বার অব কমার্সের সাবেক প্রধান আজারাখশ হাফিজি বলেন, “সব ধরনের ট্রানজিট রুট খোলা থাকা জরুরি, যাতে পুরো অঞ্চলের অর্থনৈতিক সংযোগ শক্তিশালী হয়।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    যুদ্ধের বড় বিপর্যয় হলো ইরানের স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক আনুষঙ্গিক ক্ষতি

    এপ্রিল 26, 2026
    মতামত

    বিভক্ত লেবানন: একদিকে নেতারা আলোচনায়, অন্যদিকে হিজবুল্লাহর যুদ্ধ

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    ঝাড়ুর লাঠির অপমান ভুলে যেভাবে ইউরোপের শক্তিশালী সেনাবাহিনী গড়ছে জার্মানি

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.