Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসরায়েলে আল আকসা খতিবের বিচার শুরু
    আন্তর্জাতিক

    ইসরায়েলে আল আকসা খতিবের বিচার শুরু

    এফ. আর. ইমরাননভেম্বর 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসরায়েল ইসলাম ধর্মাবলম্বীদের তৃতীয় পবিত্র মসজিদ আল আকসা’র খতিব শেখ একরিমা সাব্বিরের (৮৬) বিচার শুরু করতে যাচ্ছে। জেরুজালেমের ম্যাজিস্ট্রেট আদালতে শিগগিরই বিচার শুরু হবে।

    তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, আইনজীবীদের বরাত দিয়ে আদালত ২০২৪ সালের আগস্ট মাসে তার বিরুদ্ধে ধর্মীয় উসকানি ছড়ানোর অভিযোগ গ্রহণ করেছে। বর্তমানে অভিযোগের বিবরণ পর্যালোচনার পর বিচারকাজ শুরু হবে।

    ৮৬ বছর বয়সী শেখ একরিমা সাব্বির ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেয়ার সময় ২০২৪ সালের ৩১ জুলাই তেহরানে নিহত হন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। হানিয়ার মৃত্যুতে সমবেদনা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছিলেন খুৎবায়।

    ইসরায়েল হানিয়ার প্রতি সহানুভূতি প্রকাশের অভিযোগে শেখ একরিমার আল আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। তার আইনজীবীরা জানিয়েছেন, তাকে গ্রেপ্তার করা হয়নি। তবে আল-আকসায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, ভ্রমণ সীমাবদ্ধতা জারি হয়েছে এবং বাড়ি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে।

    এর আগে বিভিন্ন সময়ে খুৎবা প্রদানের সময় ইসরায়েলের রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের সমালোচনা করার অভিযোগও দায়ের হয়েছে।

    আল আকসা মসজিদ পূর্ব জেরুজালেমে অবস্থিত। ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল। ১৯৮০ সালে পুরো জেরুজালেম দখল করা হলেও আন্তর্জাতিক সম্প্রদায় এখনো শহরটিকে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ঝাড়ুর লাঠির অপমান ভুলে যেভাবে ইউরোপের শক্তিশালী সেনাবাহিনী গড়ছে জার্মানি

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    একটি ছোট ভুলে যেভাবে ঘটেছিল ইতিহাসের ভয়াবহ পারমাণবিক বিপর্যয়

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    এআই প্রযুক্তিতে বদলে যাচ্ছে বৈদেশিক বাণিজ্য

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.