Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ২৮
    আন্তর্জাতিক

    যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ২৮

    এফ. আর. ইমরাননভেম্বর 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    গাজা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আলজাজিরার তথ্য অনুযায়ী এসব হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ৭৭ জন।

    আলজাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ জানিয়েছেন, গতকাল দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় তিনটি লক্ষ্যবস্তুতে এবং গাজা সিটির পূর্বাঞ্চলীয় শুজাইয়া ও জয়তুন এলাকায় পৃথক দুটি ভবনে বোমা নিক্ষেপ করে আইডিএফ। এসব হামলায় এক ভবনে একই পরিবারের বাবা, মা ও তিন সন্তানসহ সবাই নিহত হয়েছে।

    তিনি জানান, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজার মানুষ প্রতিনিয়ত সহিংসতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এবং ইসরায়েলি বাহিনীর হামলায় নিয়মিত মানবিক বিপর্যয় ঘটছে।

    হামলার পর আইডিএফ দাবি করেছে, গাজায় হামাসের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি লক্ষ্যবস্তু টার্গেট করে এসব আঘাত হানা হয়েছে এবং তা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন নয়। তাদের বক্তব্য, যুদ্ধবিরতির গুরুত্বপূর্ণ শর্তগুলোর একটি ছিল হামাসকে নিরস্ত্র করা এবং সেই শর্তের আওতাতেই এ অভিযান পরিচালিত হয়েছে।

    ইসরায়েলি কর্মকর্তারা জানান, রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যে কোনো টার্গেট ধ্বংসে আইডিএফ প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

    তবে আইডিএফের যুক্তি প্রত্যাখ্যান করেছে হামাস। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে হামলার ন্যায্যতা প্রতিষ্ঠার চেষ্টা করছে।

    হামাস অভিযোগ করেছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় নতুন করে গণহত্যার পথ খুলতে চাইছেন এবং উত্তেজনা ছড়ানোর মাধ্যমে পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছেন।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনায় ইসরায়েল ও হামাস সম্মতি দেওয়ার পর ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। আলজাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, গত ৪০ দিনে ইসরায়েলি বাহিনী অন্তত ৩৯৩ বার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    এআই প্রযুক্তিতে বদলে যাচ্ছে বৈদেশিক বাণিজ্য

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    মার্কিন সামরিক বাহিনী প্রতি বছর শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য: পিট হেগসেথ

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    লেবাননে ইসরাইলের নতুন হামলায় প্রাণ গেল ৬ জনের

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.