টানা কয়েকদিনের উর্ধ্বমুখী দাম বৃদ্ধি এবং নিরাপদ সম্পদ হিসেবে সোনার চাহিদা বিশ্বজুড়ে বেড়েছে। সাধারণ মানুষের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকও নিজেদের রিজার্ভে সোনা রাখে, যা মুদ্রাস্ফীতি ও ভূ-রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে সুরক্ষা দেয়। সূত্র: মিন্ট
বুলিয়ানভল্টের তথ্য অনুযায়ী, বিশ্বে সর্বাধিক সোনা রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। দেশটির রিজার্ভে বর্তমানে ৮,১৩৩.৫ টন সোনা রয়েছে। এসব সোনার বেশিরভাগ রাখা আছে ফোর্ট নক্স এবং নিউইয়র্ক ফেডারেল রিজার্ভে। বর্তমান বাজার অনুযায়ী এই সোনার মূল্য ১ ট্রিলিয়ন ডলারের বেশি।
ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানির কাছে ৩,৩৫১.৬ টন, ইতালির কাছে ২,৪৫১.৯ টন এবং ফ্রান্সের কাছে ২,৪৩৭ টন সোনা রয়েছে। সুইজারল্যান্ডের কাছে রয়েছে ১,০৩৯.৯ টন। এসব সোনার অনেকাংশই ব্রেটন উডস যুগ (১৯৪০-১৯৭০) থেকে রিজার্ভে আছে।
এশিয়ার মধ্যে সবচেয়ে এগিয়ে আছে চীন। ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত দেশটি ৩৩১ টন সোনা সংরক্ষণ করে রিজার্ভে ২,২৭৯.৬ টন সোনা রাখা হয়েছে। ভারতের কাছে ৮৭৬.২ টন, জাপানের কাছে ৮৪৬ টন এবং তুরস্কের কাছে ৫৯৫.৪ টন সোনা রয়েছে। মধ্যপ্রাচ্যের সৌদি আরবের কাছে সংরক্ষিত সোনার পরিমাণ ৩২৩.১ টন।
অপরদিকে, বাংলাদেশে জুলাই ২০২৫ সালের তথ্য অনুযায়ী ২.৬১১ টন সোনা আছে।

