Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পাকিস্তানে গ্লু ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৬
    আন্তর্জাতিক

    পাকিস্তানে গ্লু ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৬

    এফ. আর. ইমরানUpdated:নভেম্বর 22, 2025নভেম্বর 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গ্লু তৈরির একটি ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরো সাতজন। বিস্ফোরণের পর ফ্যাক্টরির একটি অংশ ধসে পড়ে এবং আশপাশের বাড়িগুলোতে আগুন ছড়িয়ে পড়ে, ফলে হতাহতের সংখ্যা দ্রুত বাড়তে থাকে।

    সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, শুক্রবার (২১ নভেম্বর) ভোর ৫টার দিকে লাহোরের ফয়সালাবাদ এলাকায় অবস্থিত কারখানাটিতে প্রথমে আগুন দেখা দেয়। পরে সেটিই ভয়াবহ বিস্ফোরণে রূপ নেয়।

    ফয়সালাবাদের কমিশনার রাজা জাহাঙ্গীর আনোয়ার স্থানীয় গণমাধ্যমকে জানান, কারখানার রাসায়নিক গুদামে গ্যাস লিক থেকেই বিস্ফোরণ ঘটে। ঘটনার পর ফ্যাক্টরির ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ, যদিও মালিক দুর্ঘটনার পরপরই পালিয়ে যান। তাকে ধরতে অভিযান চলছে।

    বিস্ফোরণের শক্তি এতটাই প্রবল ছিল যে ফ্যাক্টরির পাশাপাশি আশপাশের বেশ কয়েকটি বাড়ির ছাদ উড়ে যায়। তিনটি বাড়িতে আগুন ধরে যায়। নিহতদের মধ্যে বেশিরভাগই ওই বাড়িগুলোর বাসিন্দা, আর মৃত ১৬ জনের মধ্যে ছয়জন শিশু।

    সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, ধ্বংসস্তূপ থেকে একে একে লোকজনকে উদ্ধার করতে দেখা যায় উদ্ধারকর্মীদের। আহত সাতজনকে আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    পাকিস্তানে শিল্পকারখানার নিরাপত্তাহীনতা নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা রয়েছে। দেশটিতে প্রায়ই ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। ২০২৪ সালে ফয়সালাবাদেই একটি টেক্সটাইল মিলে বিস্ফোরণে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ট্রাম্পের নৈশভোজে অস্ত্রধারী কীভাবে এত কাছে পৌঁছালেন

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    আবার ইসলামাবাদে আসছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    বিপদের মুখে প্রেসিডেন্টকে যেভাবে সুরক্ষা দেয় সিক্রেট সার্ভিস

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.