Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » তিন দশক পর ইংল্যান্ডে রেলভাড়া না বাড়ানোর বড় সিদ্ধান্ত
    আন্তর্জাতিক

    তিন দশক পর ইংল্যান্ডে রেলভাড়া না বাড়ানোর বড় সিদ্ধান্ত

    হাসিব উজ জামাননভেম্বর 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইংল্যান্ডে আগামী বছর রেলভাড়া আর বাড়ছে না— এমন খবর দেশটির সাধারণ যাত্রীদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে। তিন দশকের মধ্যে এই প্রথম ব্রিটিশ সরকার ঘোষণা দিল যে রেলভাড়া পরবর্তী তিন বছর একই থাকবে।

    রোববার (২৩ নভেম্বর) বিবিসি জানায়, জীবনযাত্রার ব্যয় কিছুটা কমানো এবং বিপর্যস্ত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের বিবরণ অনুযায়ী, ২০২৭ সালের মার্চ পর্যন্ত ইংল্যান্ডে রেগুলেটেড ভাড়া— অর্থাৎ সিজন টিকিট, অফ–পিক রিটার্নসহ নির্দিষ্ট কিছু টিকিটের দাম আর বাড়ানো হবে না।

    এটি এমন এক সময়ে ঘোষণা করা হলো যখন বাজেট ঘোষণার আগে ব্রিটেনে জীবনযাত্রা ব্যয় কমানোর পথ নিয়ে জোর আলোচনা চলছে। সরকারের মতে, মানুষের দৈনন্দিন খরচের বড় অংশই যাতায়াতে ব্যবহৃত হয়। তাই রেলভাড়া স্থিতিশীল রাখলে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমে আসবে।

    এর আগে চলতি বছরের মার্চে রেলভাড়া গড়ে ৪.৬ শতাংশ বাড়ানো হয়েছিল। সাধারণত প্রতিবছর জানুয়ারিতে ভাড়া বাড়ত, আর হিসাবটা করা হতো আগের বছরের জুলাই মাসের খুচরা মূল্যসূচক (আরপিআই)–এর সঙ্গে ১ শতাংশ যোগ করে। যদিও বাস্তবে সবসময় ওই সূত্র ঠিকভাবে মানা হয়নি।

    সরকারি সূত্র বলছে, রেগুলেটেড ভাড়ায় বাড়তি চাপ না পড়লেও অনিয়ন্ত্রিত ভাড়া কিছুটা বাড়তে পারে। তবে পূর্বের ধারা অনুযায়ী, এই ভাড়াগুলোর সমন্বয়ও সাধারণত রেগুলেটেড ভাড়ার সঙ্গেই মিল রেখে হয়।

    চলতি বছরের মার্চ পর্যন্ত অনিয়ন্ত্রিত ভাড়া ৫.৫ শতাংশ বেড়েছে, যা রেগুলেটেড ভাড়ার তুলনায় ১.১ শতাংশ বেশি। একই সময়ে মোট রেলভাড়া বেড়েছে ৫.১ শতাংশ।

    রেল অপারেটরদের সংগঠন রেল ডেলিভারি গ্রুপ এই সিদ্ধান্তকে “যাত্রীদের জন্য সুসংবাদ” বলে উল্লেখ করেছে। সংগঠনের একজন মুখপাত্র জানান, রেলখাতকে আরও আধুনিক ও সহজলভ্য করতে সরকার যে সংস্কারের উদ্যোগ নিচ্ছে, তারা তাতে সহযোগিতা করে যাবে।

    উল্লেখ্য, ১৯৯৬ সালে রেলব্যবস্থা বেসরকারীকরণের পরও যুক্তরাজ্যে ৪৫ শতাংশ রেলভাড়া সরকার নিয়ন্ত্রণ করে আসছে। তবে এবার যে ভাড়া স্থির রাখার ঘোষণা এসেছে, সেটি শুধুমাত্র ইংল্যান্ডে চলাচলকারী ট্রেন ও সেখানকার অপারেটিং কোম্পানিগুলোর জন্য প্রযোজ্য।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    বিপদের মুখে প্রেসিডেন্টকে যেভাবে সুরক্ষা দেয় সিক্রেট সার্ভিস

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    প্রেসিডেন্সি ‘বিপজ্জনক পেশা’, জানলে নির্বাচনেই দাঁড়াতাম না: ট্রাম্প

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    যে পাঁচ শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনা

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.