Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৪
    আন্তর্জাতিক

    যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৪

    হাসিব উজ জামাননভেম্বর 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকার পরেও আবারও ইসরায়েলি হামলার শিকার হয়েছে বেসামরিক মানুষ। শনিবারের এই একাধিক হামলায় অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত এবং আরও ৮৭ জন আহত হয়েছেন। ছয় সপ্তাহ আগে যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছিল, এ হামলা সেই সমঝোতাকে স্পষ্টভাবে ভঙ্গ করেছে বলে অভিযোগ স্থানীয়দের।

    প্রত্যক্ষদর্শীরা জানান, দিনের শুরুতেই প্রথম আঘাতটি গাজা সিটির উত্তরাঞ্চলে একটি গাড়িকে লক্ষ্য করে চালানো হয়। এর পরপরই দেইর এল-বালাহ ও নুসেইরাত শরণার্থী শিবিরে আরও হামলা চলে। আল-শিফা হাসপাতালের পরিচালক রামি ম্বান্না জানান, গাজা সিটির রেমাল এলাকায় ড্রোন হামলায় ১১ জন নিহত ও ২০ জন আহত হয়ে হাসপাতালে আসে।

    দেইর এল-বালাহর একটি বাড়িতে হামলায় তিনজন প্রাণ হারান, যাদের একজন নারী। প্রত্যক্ষদর্শী খালিল আবু হাতাব বলেন, বিস্ফোরণের তীব্রতায় পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়, চোখের সামনে কিছুই দেখা যাচ্ছিল না। তার ভাষায়, “প্রতিবেশীর বাড়ির ওপরের অংশ পুরোপুরি ভেঙে পড়ে।”

    নুসেইরাত শরণার্থী শিবিরেও একই চিত্র। স্থানীয় আনাস আল-সালৌল জানান, হঠাৎ ক্ষেপণাস্ত্র তাদের পাশের বাড়িতে আঘাত হানলে চারপাশ ধ্বংসাবশেষে ঢেকে যায়। পথঘাটজুড়ে মানুষ আহতদের উদ্ধার করতে ব্যস্ত হয়ে পড়েন।

    গাজা সরকারের মিডিয়া অফিস জানায়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ অক্টোবরের পর যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, তা ইসরায়েল ইতোমধ্যে প্রায় ৫০০ বার লঙ্ঘন করেছে বলে তাদের অভিযোগ। এসব হামলায় এ পর্যন্ত ৩৪২ জন বেসামরিক মানুষ মারা গেছেন— যাদের বেশির ভাগই শিশু, নারী ও বয়স্ক।

    প্রতিবেদনে বলা হয়, শনিবারের হামলার ঘটনায় ২৪ জন নিহত ও ৮৭ জন আহত হওয়ার তথ্য তারা নিশ্চিত করেছে। অফিসের বক্তব্য, “ইসরায়েলের পরিকল্পিত ও ধারাবাহিক লঙ্ঘন আমরা কঠোরভাবে নিন্দা জানাই।”

    এই ঘটনার পর ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, হামলাগুলো নিক্ষেপ করা হয়েছে এক হামাস যোদ্ধার আক্রমণের ‘প্রতিশোধে’। তাদের দাবি, পাঁচজন হামাস সদস্যকে এ অভিযানে হত্যা করা হয়েছে।

    হামাস অভিযোগ করেছে, ইসরায়েল নানাভাবে যুদ্ধবিরতি ভাঙছে এবং মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে। হামাসের শীর্ষ কর্মকর্তা ইজ্জাত আল-রিশেক বলেন, “ইসরায়েল চুক্তির বিন্যাস এড়িয়ে আবারও আগ্রাসনের পথেই ফিরতে চাইছে।”

    এদিকে দখলকৃত পশ্চিম তীরেও সহিংসতা বাড়ছে। দক্ষিণ হেব্রন পাহাড়ে ফিলিস্তিনি কৃষকদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আক্রমণের খবর পাওয়া গেছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, শুধু অক্টোবর মাসেই পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা ২৬০-এ পৌঁছেছে— যা ২০০৬ সালের পর সর্বোচ্চ। তারা এটিকে আন্তর্জাতিক মানবিক আইনের প্রকাশ্য লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের অন্তর্ভুক্ত বলে উল্লেখ করেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.