Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজায় ৪৪ দিনে প্রায় ৫০০ বার যুদ্ধবিরতি ভাঙল ইসরায়েল
    আন্তর্জাতিক

    গাজায় ৪৪ দিনে প্রায় ৫০০ বার যুদ্ধবিরতি ভাঙল ইসরায়েল

    হাসিব উজ জামাননভেম্বর 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজায় গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর চলমান ৪৪ দিনে ইসরায়েল অন্তত ৪৯৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে—এমনটাই জানাল গাজার সরকারি মিডিয়া অফিস। আল জাজিরার খবরে বলা হয়েছে, এসব হামলায় এখন পর্যন্ত ৩৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু, নারী ও প্রবীণ।

    মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের এই ধারাবাহিক লঙ্ঘন “গুরুতর এবং পদ্ধতিগত”, যা আন্তর্জাতিক মানবিক আইনকে সরাসরি অমান্য করছে। শুধু শনিবারই ইসরায়েল ২৭ বার চুক্তি ভেঙেছে—এক দিনে মৃত্যু হয়েছে ২৪ জনের, আহত হয়েছেন আরও ৮৭ জন।

    যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী বিধ্বস্ত অঞ্চলে খাদ্য, ঔষধ এবং জরুরি সহায়তা পৌঁছানোর কথা থাকলেও তা অবাধভাবে চলতে দিচ্ছে না ইসরায়েল। বরং শনিবার গাজাজুড়ে নতুন করে বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় নিহত হয়েছে আরও অসংখ্য বেসামরিক মানুষ।

    ইসরায়েল দাবি করছে, গাজার ‘হলুদ রেখা’ এলাকার ভেতর হামাসের এক যোদ্ধা ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে হামলা চালানোর পর তারা পাল্টা অভিযান চালায়। তাদের দাবি, পাঁচজন সিনিয়র হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে।

    হামাস ইসরায়েলকে বারবার এই চুক্তি মানতে চাপ দিচ্ছে। মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের প্রতি তারা আহ্বান জানিয়েছে দ্রুত পরিস্থিতিতে হস্তক্ষেপের।

    হামাসের রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য ইজ্জত আল-রিশেক বলেছেন, ইসরায়েল “চুক্তি ভাঙার অজুহাত খুঁজে ধ্বংসযুদ্ধ চালাতে চাইছে।” তিনি স্পষ্ট করে বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরায়েল—হামাস নয়।

    গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আযুম সরাসরি জানাচ্ছেন, বাস্তবে গাজায় কোনো যুদ্ধবিরতির শান্তি নেই। তার ভাষায়, “এটা কাগজে-কলমে বিরতি, মাটিতে নয়।” প্রতিদিনের হামলা মানুষকে আরও অনিরাপদ করে তুলছে।

    স্থানীয় সূত্র বলছে, যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইসরায়েল উত্তর গাজায় আরও ভেতরে তাদের বাহিনী পুনঃস্থাপন করছে। এতে বহু পরিবার সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়েছে।

    যুদ্ধবিরতি শুরুর পর ইসরায়েল যে ‘হলুদ রেখা’ পর্যন্ত বাহিনী সরিয়ে নিয়েছিল, এখন তার বাইরেও পশ্চিম দিকে অগ্রসর হয়েছে বলে অভিযোগ রয়েছে। সীমান্তরেখার দিকে এগোলে ফিলিস্তিনিদের লক্ষ্য করে নিয়মিত গুলি চালানো হচ্ছে। বলতেই হয়—গাজার অর্ধেকের বেশি এখনও ইসরায়েলের দখলে।

    হামাস বলছে, ইসরায়েল চুক্তির নির্ধারিত সীমারেখা ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করছে এবং অব্যাহত লঙ্ঘনের মাধ্যমে চুক্তিকে অকার্যকর করে দিচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.