Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পাকিস্তানে এফসির সদর দপ্তরে আত্মঘাতী হামলায় নিহত ৬
    আন্তর্জাতিক

    পাকিস্তানে এফসির সদর দপ্তরে আত্মঘাতী হামলায় নিহত ৬

    এফ. আর. ইমরাননভেম্বর 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পাকিস্তানের পেশোয়ারে এফসি সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলার পর উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত একটি গাড়ি পরীক্ষা করছেন। ২৪ নভেম্বর, ২০২৫ ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ারে আজ সোমবার সকালে আধা সামরিক বাহিনী ফেডারেল কনস্টাব্যুলারির (এফসি) সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে এফসির তিন সদস্যসহ মোট ছয়জন নিহত হয়েছেন।

    পেশোয়ারের সাদ্দার এলাকায় সকাল আটটার দিকে হামলার ঘটনা ঘটে। ভিডিও ফুটেজে দেখা গেছে, গায়ে চাদর মুড়িয়ে এক সন্ত্রাসী এফসি সদর দপ্তরের গেটে আসে এবং আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের কয়েক সেকেন্ডের মধ্যেই আরও দুই সন্ত্রাসী প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করেন।

    পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা মিয়া সাইদ আহমদ জানান, প্রাথমিকভাবে তিন সন্ত্রাসী সদর দপ্তরে হামলার চেষ্টা করেছিলেন। একজন গেটে আত্মঘাতী হন, আর দুজনকে এফসি সদস্যরা গুলি করে হত্যা করেছেন। হামলায় এফসির তিন সদস্য নিহত হয়েছেন এবং দুজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর সদর দপ্তরের বাইরে অভিযান চালানো হয়। এফসি সদস্যদের সতর্কতার কারণে সন্ত্রাসীদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।

    প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলার তীব্র নিন্দা জানিয়ে নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন এবং আহতদের দ্রুত সেরে ওঠার প্রার্থনা করেছেন। তিনি পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো সন্ত্রাসী ষড়যন্ত্র প্রতিহত করার প্রতিশ্রুতি দিয়েছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

    এফসির সদর দপ্তর একটি ঘনবসতিপূর্ণ এলাকায়, সেনানিবাসের কাছাকাছি অবস্থিত। এখানে ব্যারাক, হাসপাতাল ও আবাসিক কোয়ার্টার রয়েছে। হামলার সময়ে একটি অ্যাসেম্বলি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

    এই ঘটনার পর লেডি রিডিং হাসপাতাল এবং খাইবার টিচিং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আহত ১২ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    পেশোয়ারে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি নিরাপত্তা স্থাপনায় দ্বিতীয় বৃহৎ সন্ত্রাসী হামলা। ২০২৩ সালে শহরের পুলিশ লাইনস এলাকায় একটি মসজিদে আত্মঘাতী হামলায় ৮৪ জন নিহত হয়েছিলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গুলির শব্দে লুকাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যান ট্রাম্প

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    তেল বিক্রি করে এক মাসেই ইরানের আয় বাড়ল ৪০ শতাংশ

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    ট্রাম্প চাইলে কি সত্যিই ইরানে পরমাণু বোমা ফেলতে পারবেন?

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.