Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নিরাপত্তা ঝুঁকিতে আবারো ভারত সফর বাতিল করলেন নেতানিয়াহু
    আন্তর্জাতিক

    নিরাপত্তা ঝুঁকিতে আবারো ভারত সফর বাতিল করলেন নেতানিয়াহু

    এফ. আর. ইমরাননভেম্বর 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নয়াদিল্লিতে সাম্প্রতিক ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা উদ্বেগকে সামনে রেখে আবারো ভারত সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। চলতি বছরে এটি তার তৃতীয়বার ভারত সফর বাতিলের ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, ইসরায়েলি গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।

    ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজ জানায়, দুই সপ্তাহ আগে নয়াদিল্লিতে যে হামলা সংঘটিত হয়, সেটি প্রায় এক দশকে ভারতের রাজধানীতে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা। এতে অন্তত ১৫ জন নিহত ও বহু মানুষ আহত হন। এমন পরিস্থিতিতে নিরাপত্তা পরিবেশ নতুন করে যাচাই না হওয়া পর্যন্ত নেতানিয়াহুর সফর আগামী বছর পর্যন্ত পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    এর আগে খবর ছিল, বছর শেষ হওয়ার আগে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে নয়াদিল্লি সফর করবেন। তবে নিরাপত্তাজনিত আশঙ্কায় এ বছরই তিনি তিনবার সফর বাতিল করলেন।

    গত ৯ সেপ্টেম্বর এক দিনের সফরে ভারত যাওয়ার পরিকল্পনা থাকলেও তা স্থগিত করেন নেতানিয়াহু। তখন তিনি ইসরায়েলে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য পুনর্নির্বাচনের প্রস্তুতিকে কারণ হিসেবে উল্লেখ করেছিলেন। এরও আগে এপ্রিলে নির্বাচনের আগে আরেক দফা দিল্লি সফরের পরিকল্পনা বাতিল করেন তিনি।

    বিশ্বরাজনীতিতে নিজের গ্রহণযোগ্যতা তুলে ধরার কৌশলের অংশ হিসেবেও নেতানিয়াহুর ভারত সফরকে অনেকে দেখছিলেন। গত জুলাইয়ে লিকুদ পার্টির নির্বাচনী প্রচারণায় যে ব্যানার ব্যবহার করা হয়, তাতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নেতানিয়াহুর ছবি ছিল— যা তাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ নেতা হিসেবে উপস্থাপনের প্রচেষ্টাকে ইঙ্গিত করে।

    ইসরায়েলের নিরাপত্তা ইস্যুতে নেতানিয়াহুই দেশটির মূল নেতৃত্ব—এমন ভাবমূর্তি জোরালো করতেই এমন প্রচারণা হয়েছে বলে ধারণা বিশ্লেষকদের।

    উল্লেখ্য, নেতানিয়াহুর সর্বশেষ ভারত সফর ছিল ২০১৮ সালের জানুয়ারিতে। তার আগে ২০১৭ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েলে গিয়েছিলেন, যা ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ইসরায়েল সফর। দুই নেতার ব্যক্তিগত ঘনিষ্ঠতা নিয়ে ভারত ও ইসরায়েলের সংবাদমাধ্যমে দীর্ঘদিন ধরেই আলোচনা চলে আসছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.