Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » টোকিওকে পিছনে ফেলে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে পরিণত হলো ঢাকা
    আন্তর্জাতিক

    টোকিওকে পিছনে ফেলে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে পরিণত হলো ঢাকা

    এফ. আর. ইমরাননভেম্বর 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ঢাকা শহর/সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বের বৃহৎ ও জনবহুল নগরীগুলোর তালিকায় নবম স্থান থেকে উঠে এসে এখন দ্বিতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়নের ফলে ঢাকার পরিধি ক্রমাগত বিস্তৃত হচ্ছে এবং অন্য বড় শহরগুলোকে পিছনে ফেলছে।

    জাতিসংঘের নতুন বিশ্লেষণ বলছে, এই ধারাবাহিকতা বজায় থাকলে ২০৫০ সালের মধ্যেই ঢাকা বিশ্বের বৃহত্তম জনবহুল শহরে পরিণত হতে পারে।

    বুধবার ২৬ নভেম্বর প্রকাশিত আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী শহরের আকার ও জনঘনত্বে দীর্ঘদিন শীর্ষে থাকা জাপানের রাজধানী টোকিওকে সরিয়ে এখন বিশ্বের সবচেয়ে বড় শহর হয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকা এবং তৃতীয় স্থানে নেমে গেছে টোকিও। এর আগে ২০০০ সালের দিকে জাতিসংঘ টোকিওকেই বিশ্বের সবচেয়ে বড় মহানগরী হিসেবে চিহ্নিত করেছিল।

    সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়—

    • জাকার্তা: ৪ কোটি ১৯ লাখ মানুষ
    • ঢাকা: ৩ কোটি ৬৬ লাখ মানুষ
    • টোকিও: ৩ কোটি ৩৪ লাখ মানুষ
    ঢাকা শহর/সংগৃহীত

    জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক বিষয়ক বিভাগের ওয়ার্ল্ড আর্বানাইজেশন প্রসপেক্ট ২০২৫ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে বিশ্বের মেগাসিটির সংখ্যা দাঁড়িয়েছে ৩৩-এ, যেখানে ১৯৭৫ সালে এই সংখ্যা ছিল মাত্র আট। যেসব নগরীতে কমপক্ষে ১ কোটির বেশি মানুষের বসবাস সেগুলোকে মেগাসিটি হিসেবে ধরা হয়। এই ৩৩টির মধ্যে ১৯টিই এশিয়ায় এবং শীর্ষ ১০টির মধ্যে ৯টিই এশিয়ার শহর।

    তথ্যমতে শীর্ষস্থানে রয়েছে ভারতের নয়াদিল্লি (৩ কোটি ২ লাখ), চীনের সাংহাই (২ কোটি ৯৬ লাখ), গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ), ফিলিপাইনের মানিলা (২ কোটি ৪৭ লাখ), ভারতের কলকাতা (২ কোটি ২৫ লাখ) এবং দক্ষিণ কোরিয়ার সিউল (২ কোটি ২৫ লাখ)। এশিয়ার বাইরে শীর্ষ তালিকায় একমাত্র শহর মিসরের রাজধানী কায়রো, যার জনসংখ্যা প্রায় ৩ কোটি ২০ লাখ।

    আমেরিকা অঞ্চলে সবচেয়ে জনবহুল শহর ব্রাজিলের সাও পাওলো—এখানে বসবাস করেন ১ কোটি ৮৯ লাখ মানুষ। সাব-সাহারান অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় শহর নাইজেরিয়ার লাগোস।

    জাতিসংঘ বিশ্লেষণে আরও বলা হয়েছে, ঢাকায় মানুষের ঢল আসার কারণগুলোর মধ্যে রয়েছে কর্মসংস্থানের খোঁজে গ্রামাঞ্চল থেকে রাজধানীতে অভিবাসন, জলবায়ু পরিবর্তনজনিত হুমকি, বন্যা ও উপকূলীয় এলাকায় সমুদ্রস্তর বৃদ্ধির প্রভাব থেকে বাঁচতে শহরমুখী হওয়া। এসব কারণেই ঢাকার জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং নতুন করে নগর বিস্তার অব্যাহত রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ট্রাম্প চাইলে কি সত্যিই ইরানে পরমাণু বোমা ফেলতে পারবেন?

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    নেতানিয়াহু সরকারবিরোধী আন্দোলনে উত্তাল ইসরাইল

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.