Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে আগামী সপ্তাহে ট্রাম্প দূতের বৈঠক
    আন্তর্জাতিক

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে আগামী সপ্তাহে ট্রাম্প দূতের বৈঠক

    এফ. আর. ইমরাননভেম্বর 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: দ্য ইকোনমিস্ট
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইউক্রেন যুদ্ধে শান্তির পথ খুঁজতে কূটনৈতিক তৎপরতা জোরালো করেছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ আগামী সপ্তাহে মস্কো সফর করবেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক নির্ধারিত হয়েছে বলে বুধবার (২৬ নভেম্বর) নিশ্চিত করেছে ক্রেমলিন।

    এই আলোচনার মূল লক্ষ্য ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং শান্তিচুক্তির সম্ভাবনা এগিয়ে নেওয়া।

    পুতিনের বৈদেশিক নীতি উপদেষ্টা ইউরি উষাকোভ রাশিয়ান টেলিভিশনকে বলেন, “আগামী সপ্তাহে উইটকোফের সফর নিয়ে আমরা প্রাথমিক সমঝোতায় পৌঁছেছি। তার সঙ্গে ট্রাম্প প্রশাসনের আরও কয়েকজন কর্মকর্তা সফর করবেন।”

    এদিকে যুদ্ধ বন্ধে শান্তি প্রস্তাবে সম্মতি দিয়েছে ইউক্রেন—এমন দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক মার্কিন কর্মকর্তা বলেন, “ইউক্রেনীয়রা শান্তি প্রস্তাবে রাজি হয়েছে। অল্প কিছু বিষয় সমাধান বাকি আছে, তবে তারা এতে সম্মত হয়েছে।” যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আরও কাজ বাকি আছে বলে জানিয়েছেন।

    সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে সোমবার জরুরি বৈঠক করেন যুক্তরাষ্ট্রের সামরিক সচিব ড্যান ড্রিসকোল। বৈঠক চলাকালীনই ইউক্রেনের প্রস্তাবে সম্মতির খবর জানানো হয়।

    তবে ইউক্রেন সরাসরি এ বিষয়ে চূড়ান্ত বক্তব্য দেয়নি। শুধু দেশটির জাতীয় নিরাপত্তা সেক্রেটারি রুস্তেম উমেরোভ সামাজিকমাধ্যম এক্সে জানান, “জেনেভায় আলোচিত চুক্তির মূল শর্তাবলিতে আমরা সাধারণ বোঝাপড়ায় পৌঁছেছি। এখন পরবর্তী পদক্ষেপে ইউরোপীয় অংশীদারদের সমর্থনই মূল ভরসা।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    কলম্বিয়ার মহাসড়কে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৪

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    হোয়াইট হাউসের অনুষ্ঠানে গুলির শব্দ, যা বললেন ট্রাম্প

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    সংঘাতের মধ্যেও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.