Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হংকংয়ে ৩১ তলা আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, নিহত ৪
    আন্তর্জাতিক

    হংকংয়ে ৩১ তলা আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, নিহত ৪

    এফ. আর. ইমরাননভেম্বর 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    হংকংয়ে ৩১ তলা আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    হংকংয়ে ৩১ তলা একটি আবাসিক কমপ্লেক্সের একাধিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় আজ বুধবার বেলা ২টা ৫১ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পান।

    অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে উত্তর হংকংয়ের তাই পো এলাকায় অবস্থিত ওয়াং ফুক কোর্টে। এই কমপ্লেক্সটি আটটি ব্লক নিয়ে গঠিত এবং প্রায় ২ হাজার ফ্ল্যাটের সমন্বয় রয়েছে।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর পাশাপাশি ভেতরে আটকা পড়া বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা করেন।

    বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হংকং সরকার এক বিবৃতিতে জানিয়েছে, সাতজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসকেরা চারজনকে মৃত ঘোষণা করেন।

    পুলিশের বরাতে সরকারি সম্প্রচারমাধ্যম আরটিএইচকে জানায়, জ্বলন্ত কয়েকটি ভবনের ভেতরে এখনও কয়েকজন বাসিন্দা আটকা রয়েছেন। এ সময় ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মীও আহত হন।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার পর কমপ্লেক্সটির নিচের রাস্তায় অসংখ্য ফায়ার ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স অবস্থান করেছিল।

    বিশ্বের কিছু দেশে ভবন নির্মাণে এখনও বাঁশের মাচা ব্যবহৃত হয়; হংকংও এ ধরনের দেশগুলোর মধ্যে একটি।

    হংকং পরিবহন বিভাগ জানায়, আগুনের কারণে তাই পো রোডের পুরো একটি অংশ বন্ধ করা হয়েছে এবং সড়কে চলাচলকারী গাড়ি অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    কলম্বিয়ার মহাসড়কে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৪

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    হোয়াইট হাউসের অনুষ্ঠানে গুলির শব্দ, যা বললেন ট্রাম্প

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    সংঘাতের মধ্যেও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.