পাকিস্তানে বেলুচিস্তানের লোরালাই বিভাগে ভূমিকম্পে কেঁপে উঠেছে। সেখানকার মানুষ তীব্র কম্পন অনুভব করেন। আজ শনিবার (২৯ নভেম্বর) সকালে ভূমিকম্পটি আঘাত হানে বলে সংবাদমাধ্যম ডেইলি অসাফ।
ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৫। মাপের তুলনায় কম শক্তিশালী হলেও কম্পনটি জোরালো অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল লোরালাই বিভাগের ২৩ কিলোমিটার দক্ষিণপূর্ব দিকে, মাটির ২০ কিলোমিটার গভীরে।
এ পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয়রা আতঙ্কে দিন শুরু করেছেন। পাকিস্তান ও আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত।
পাকিস্তানে সর্বশেষ বড় ও প্রাণঘাতী ভূমিকম্প হয়েছিল ২০০৫ সালে কাশ্মিরে, যেখানে ৭৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারান। বেলুচিস্তানে সর্বশেষ প্রাণহানিকর ভূমিকম্প হয়েছিল ২০২৪ সালের ১ অক্টোবর। মধ্যরাতে সংঘটিত ৫.৫ মাত্রার ওই ভূমিকম্পে ৬ জন নিহত ও ১৫ জন আহত হন। এছাড়া অনেক কাঁচা বাড়িঘর ধসে পড়ে।

