Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারতের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ডিটওয়াহ
    আন্তর্জাতিক

    ভারতের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ডিটওয়াহ

    এফ. আর. ইমরাননভেম্বর 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডিটওয়াহ আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ভারতের তামিলনাড়ু উপকূলে আঘাত হানতে পারে। শনিবার সকালে ইন্ডিয়া টুডে দেশটির আবহাওয়া বিভাগ আইএমডির বরাতে জানিয়েছে, ঝড়টি সেই সময়ে কারাইকাল থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে অবস্থান করছিল এবং উত্তর তামিলনাড়ু থেকে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে অগ্রসর হচ্ছিল। ধারণা করা হচ্ছে রোববার ভোরের আগেই উপকূল স্পর্শ করতে পারে এ ঘূর্ণিঝড়।

    ডিটওয়াহর প্রভাবে ভয়াবহ দুর্যোগ দেখা দিয়েছে শ্রীলঙ্কায়। দেশটিতে এখন পর্যন্ত ৮০ জন নিহত ২০ জন নিখোঁজ রয়েছেন এবং কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। ভূমিধসের কারণে বিভিন্ন স্থানে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বন্যার পানিতে ঘরবাড়ি ডুবে যাওয়ায় মানুষ গাছ ও বিভিন্ন কাঠামোর ওপর আশ্রয় নিয়েছে এবং উদ্ধারকাজ চলছে অব্যাহতভাবে।

    ভারতে সম্ভাব্য আঘাতের পূর্বপ্রস্তুতি হিসেবে তামিলনাড়ুর দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং রাজ্য কর্তৃপক্ষ জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে। আশ্রয়কেন্দ্র স্থাপন থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা দল প্রস্তুত রাখা হয়েছে। সতর্কতার অংশ হিসেবে ইন্ডিগো একাধিক ফ্লাইট বাতিল করেছে এবং শুক্রবার রাতে রামআশ্রম-ওখা এক্সপ্রেস ট্রেনের চলাচল স্থগিত করা হয়। পাম্বন ব্রিজে তীব্র বাতাস বইতে থাকায় সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

    ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগর এলাকায় সক্রিয় থাকলেও আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশে বড় ধরনের প্রভাব ফেলবে না। মূল আঘাতই বরাবরের মতো তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূলেই সীমাবদ্ধ থাকবে বলে ধারণা করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    সংঘাতের মধ্যেও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    মার্কিন প্রতিনিধিরা আসার আগেই পাকিস্তান ছাড়লেন আরাঘচি

    এপ্রিল 25, 2026
    আন্তর্জাতিক

    আমেরিকাহীন ইউরোপের নতুন বাস্তবতা

    এপ্রিল 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.