Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » হিউম্যান রাইটস ওয়াচকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করল রাশিয়া
    আন্তর্জাতিক

    হিউম্যান রাইটস ওয়াচকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করল রাশিয়া

    এফ. আর. ইমরাননভেম্বর 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাশিয়া মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচকে ‘অবাঞ্ছিত সংগঠন’ তালিকায় যুক্ত করেছে এবং এর ফলে সংস্থাটির দেশটিতে কার্যক্রম আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হয়ে গেছে। শুক্রবার এ ঘোষণার পর নিউইয়র্কভিত্তিক এই চাপ–সৃষ্টিকারী সংস্থা আর রুশ ভূখণ্ডে কার্যক্রম চালাতে পারবে না।

    নিষেধাজ্ঞার সিদ্ধান্তের কারণ রাশিয়া কর্তৃপক্ষ জানায়নি এবং ২০২২ সালে রাশিয়ায় নিজের দপ্তর বন্ধ করতে বাধ্য হওয়া হিউম্যান রাইটস ওয়াচও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

    ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে ক্রেমলিনের নীতিমালা বা যুদ্ধের বিরুদ্ধে মত প্রকাশকারী বহু সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রুশ বিচার মন্ত্রণালয়। যুদ্ধকালীন নীতির কঠোর সমালোচনার কারণে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকেও ওই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

    বিশ্বজুড়ে সরকারি ও সামরিক বাহিনীর নির্যাতন নিয়ে তদন্ত ও প্রতিবেদন প্রকাশের জন্য পরিচিত হিউম্যান রাইটস ওয়াচ ইউক্রেনযুদ্ধেও রাশিয়ার ভূমিকার তীব্র সমালোচনা করে আসছে এবং সংস্থাটি রুশ সেনাদের বিরুদ্ধে ধারাবাহিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে, যা মস্কো বরাবরই অস্বীকার করেছে।

    রাশিয়ায় আগে থেকেই ‘অবাঞ্ছিত’ হিসেবে তালিকাভুক্ত রয়েছে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড, গ্রিনপিস, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং এলটন জন এইডস ফাউন্ডেশনসহ বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা। আইন অনুযায়ী এসব সংগঠনের সঙ্গে কাজ করা বা আর্থিক সহায়তা দেওয়া যে কেউ ফৌজদারি অপরাধের মুখোমুখি হতে পারেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.