Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, সেপ্টে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হাইস্কুলে মোবাইল ব্যবহারে আসছে নিষেধাজ্ঞা
    আন্তর্জাতিক

    হাইস্কুলে মোবাইল ব্যবহারে আসছে নিষেধাজ্ঞা

    এফ. আর. ইমরানডিসেম্বর 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    প্রতীকি ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফ্রান্সের হাইস্কুলে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত জানিয়েছে দেশটির সরকার। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক ভাষণে জানিয়েছেন, জুনিয়র স্কুলের মতোই শিগগির হাইস্কুল পর্যায়েও মোবাইল ফোন নিষিদ্ধ হবে এবং আগামী বছরের শুরু থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করার প্রস্তুতি চলছে।

    শুক্রবার ফ্রান্সের উত্তরপূর্বাঞ্চলীয় মিরেকোর্ট শহরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ম্যাক্রোঁ বলেন, “আমরা ইতোমধ্যেই জুনিয়র পর্যায়ে ফোন নিষিদ্ধ করেছি এবং এখন হাইস্কুলেও তা কার্যকর হবে। সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত, বাস্তবায়নের কাজ শিক্ষা মন্ত্রণালয় তত্ত্বাবধান করবে।” এ দায়িত্বে রয়েছেন শিক্ষামন্ত্রী এডোয়ার্ড গেফ্রে।

    কেন এমন সিদ্ধান্ত, ভাষণে তা ব্যাখ্যা দিতে গিয়ে ফরাসি প্রেসিডেন্ট জানান, হাইস্কুল এমন এক শিক্ষা পরিবেশ যেখানে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের সামাজিক মেলামেশা ও পারস্পরিক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, স্মার্টফোন শিক্ষার্থীদের স্বাভাবিক সামাজিকীকরণে প্রতিবন্ধকতা তৈরি করছে এবং কিশোর-কিশোরীদের মানসিক চাপ, একাকীত্ব ও বিভিন্ন নেতিবাচক আচরণ বাড়িয়ে দিচ্ছে।

    বিশ্বব্যাপী দীর্ঘদিন ধরে স্কুল শিক্ষার্থীদের মধ্যে সোশ্যাল মিডিয়া আসক্তি, সাইবার বুলিং ও অনলাইন যৌন হয়রানির মতো অপরাধমূলক আচরণ বেড়ে গেছে। পাশাপাশি যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারে একাকিত্বসহ নানা মানসিক সমস্যা দেখা দিচ্ছে অল্প বয়সী শিক্ষার্থীদের মধ্যে। এসব কারণ বিবেচনায় বিভিন্ন দেশ স্কুলজীবনে মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে।

    এই ধারায় অস্ট্রেলিয়া ইতোমধ্যে আইন করে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে যা ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে। মালয়েশিয়াও একই নিয়মে আগামী ১ জানুয়ারি থেকে ১৬ বছরের নিচের কিশোর-কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ করবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    মক্কা চুক্তির পরীক্ষা: সৌদির জন্য কি যুদ্ধে জড়াবে পাকিস্তান?

    সেপ্টেম্বর 21, 2026
    মতামত

    ‘বিশ্বকে অবশ্যই মুসলিম নারীদের ‘উদ্ধার’ করার চেষ্টা বন্ধ করতে হবে’

    সেপ্টেম্বর 20, 2026
    মতামত

    ট্রাম্পের ভিন্নমত দমনে মুসলমানদের ওপর পরীক্ষিত ক্ষমতা ব্যবহার

    সেপ্টেম্বর 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.