Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি করবে, আশাবাদী যুক্তরাষ্ট্র
    আন্তর্জাতিক

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি করবে, আশাবাদী যুক্তরাষ্ট্র

    এফ. আর. ইমরানডিসেম্বর 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে দুই পক্ষ অবশেষে সমঝোতায় পৌঁছাতে পারে বলে গভীর আশাবাদ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (১ ডিসেম্বর) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেস সচিব ক্যারোলিন লেভেট এ মন্তব্য করেন।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ বর্তমানে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করছেন। তার এ সফরের প্রেক্ষাপটেই শান্তি চুক্তি নিয়ে আশাবাদী সুরে কথা বলেছে প্রেসিডেন্টের দপ্তর।

    ক্যারোলিন লেভেট জানান, ট্রাম্প প্রশাসন যুদ্ধ বন্ধে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে। তিনি বলেন, “চুক্তি নিয়ে আমরা খুবই আশাবাদী। প্রেসিডেন্ট সত্যিকার অর্থে যুদ্ধ থামাতে কঠোর পরিশ্রম করছেন। গতকাল ফ্লোরিডায় ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। আর এখন বিশেষ দূত স্টিভ উইটকোফ মস্কোতে যাচ্ছেন আরো আলোচনার জন্য।”

    গত রোববার ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন উইটকোফ। সে সময় তার সঙ্গে যোগ দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবারও তিনি ইউক্রেনীয় দলের সঙ্গে আরেক দফা বৈঠক করেন।

    ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরোভ বলেন, আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে, তবে কিছু বিষয় এখনও অমীমাংসিত রয়েছে।

    সম্ভাব্য চুক্তিতে রাশিয়া দনবাসের পুরো অঞ্চল নিজেদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছে। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তারা কোনো ভূখণ্ড ছাড়তে প্রস্তুত নয়।

    চুক্তি হলে যুক্তরাষ্ট্র দনবাসের দোনেৎস্ক, লুহানস্ক এবং ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেবে। এছাড়া ইউক্রেনকে দেবে নিরাপত্তা নিশ্চয়তা। তবে দেশের বহুদিনের আকাঙ্ক্ষা—ন্যাটোতে যোগদানের বিষয়ে মার্কিন প্রশাসনের সমর্থন মিলবে না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    সংঘাতের মধ্যেও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    মার্কিন প্রতিনিধিরা আসার আগেই পাকিস্তান ছাড়লেন আরাঘচি

    এপ্রিল 25, 2026
    আন্তর্জাতিক

    আমেরিকাহীন ইউরোপের নতুন বাস্তবতা

    এপ্রিল 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.