Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ফিলিস্তিনিদের গাজা ছাড়ার জন্য রাফা ক্রসিং খুলে দিচ্ছে ইসরায়েল
    আন্তর্জাতিক

    ফিলিস্তিনিদের গাজা ছাড়ার জন্য রাফা ক্রসিং খুলে দিচ্ছে ইসরায়েল

    এফ. আর. ইমরানডিসেম্বর 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফিলিস্তিনিদের গাজা ছাড়ার সুযোগ দিতে আগামী কয়েক দিনের মধ্যেই মিসর সীমান্তবর্তী রাফা ক্রসিং খুলে দেবে দখলদার ইসরায়েল। ২০২৩ সালে সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরুর কয়েক মাস পরই রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি সেনারা। ওই সময় থেকে গাজার নিত্যপ্রয়োজনীয় সব পণ্য এই ক্রসিং দিয়ে আসা বন্ধ হয়ে যায় এবং মানুষও মিসরে যাতায়াত করতে পারতেন না।

    সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গাজা খালি করার অংশ হিসেবে ক্রসিংটি খোলার সুযোগ দিচ্ছে ইসরায়েল। কারণ গাজাবাসীদের বের হওয়ার অনুমতি দেওয়া হলেও এই পথ দিয়ে তাদের ফেরত আসার কোনো সুযোগ থাকবে না।

    ইসরায়েলের কর্ডিনেশন অব গভর্নমেন্ট এক্টিভিটিস ইন দ্য টেরিটরিস (সিওজিএটি) বুধবার (৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, মিসরের সঙ্গে সমন্বয় করে এবং ইসরায়েলের অনুমতি সাপেক্ষে গাজার মানুষ রাফা ক্রসিং পেরিয়ে মিসরে প্রবেশ করতে পারবে। পুরো বিষয়টি তদারকির দায়িত্ব দেওয়া হবে ইউরোপীয় ইউনিয়নের মিশনকে।

    গাজার বহু মানুষ উন্নত চিকিৎসা ও অন্যান্য জরুরি প্রয়োজনে মিসর যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। কিন্তু ইসরায়েলি সেনারা ক্রসিংটি দখল করার পর থেকে সেখানে যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে যায়।

    গত অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই রাফা দিয়ে ত্রাণবাহী ট্রাক প্রবেশের কথা ছিল। কিন্তু ইসরায়েল চুক্তি ভঙ্গ করে কোনো ত্রাণ প্রবেশ করতে দেয়নি।

    দুই বছরেরও বেশি সময় ধরে গাজায় অব্যাহত বর্বর হামলা চালিয়ে উপত্যকাটিকে বসবাসের অনুপযোগী করে তুলেছে ইসরায়েল। সেখানে চিকিৎসা, কর্মসংস্থান ও মৌলিক অবকাঠামোর পুরো কাঠামো ভেঙে পড়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    সংঘাতের মধ্যেও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    মার্কিন প্রতিনিধিরা আসার আগেই পাকিস্তান ছাড়লেন আরাঘচি

    এপ্রিল 25, 2026
    আন্তর্জাতিক

    আমেরিকাহীন ইউরোপের নতুন বাস্তবতা

    এপ্রিল 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.