Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারতে ৩০০ কোটি টাকার নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
    আন্তর্জাতিক

    ভারতে ৩০০ কোটি টাকার নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

    মনিরুজ্জামানডিসেম্বর 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা–রেজিনগর এলাকায় গতকাল  শনিবার (৬ ডিসেম্বর) বাবরি মসজিদের আদলে নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানটি শুরু হয় সকাল ১০টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে।

    ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যটির তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। অনুষ্ঠানে সৌদি আরব থেকে আগত মুফতি সুফিয়ান এবং মদিনা থেকে আগত ধর্মীয় নেতা শেখ আবদুল্লাহও উপস্থিত ছিলেন। হাজার হাজার মুসল্লি ইমারতি খয়রাত হিসেবে মাথায় ইট নিয়ে অনুষ্ঠানে অংশ নেন। এসময় দান হিসেবে কয়েক কোটি টাকা সংগ্রহ করা হয়; এক ডাক্তার একাই দিয়েছেন এক কোটি টাকা। হুমায়ুন কবির জানান, মসজিদ নির্মাণে ৩০০ কোটি টাকার বাজেট ধরা হয়েছে। তিনি বলেন, ২৫ বিঘা জমিতে মসজিদ চত্বর গড়ে উঠবে, যেখানে কলেজ, হাসপাতাল, গেস্টহাউস ও সভাকক্ষ থাকবে। এছাড়া একজন শিল্পপতি মসজিদ নির্মাণে ৮০ কোটি টাকা দিয়েছেন।

    প্রকল্পটির বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগে হাইকোর্টে মামলা হয়েছিল। তবে আদালত জানিয়েছে, উপাসনালয় নির্মাণ সংবিধানসম্মত অধিকার; তাই তারা হস্তক্ষেপ করবেন না। আইনশৃঙ্খলা নিশ্চিত করতে এলাকায় ৩ হাজারের বেশি বিএসএফ, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী ও র‍্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়।

    হুমায়ুন কবির সমাবেশে বলেন, ‘একটি ইটও সরানো যাবে না; এটি মুসলমানদের প্রতিশ্রুতি’। তিনি অভিযোগ করেন, মসজিদ নির্মাণের কারণে তাকে হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, সংখ্যালঘুদের ভোটে ক্ষমতায় এলেও সরকার তাদের প্রতি সুবিচার করেনি। তিনি আরও জানান, ২২ ডিসেম্বর নতুন দল ঘোষণা করবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    মার্কিন প্রতিনিধিরা আসার আগেই পাকিস্তান ছাড়লেন আরাঘচি

    এপ্রিল 25, 2026
    আন্তর্জাতিক

    আমেরিকাহীন ইউরোপের নতুন বাস্তবতা

    এপ্রিল 25, 2026
    আন্তর্জাতিক

    গোপন আস্তানা থেকে যেভাবে বার্তা পাঠাচ্ছেন মোজতবা খামেনি

    এপ্রিল 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.