Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গ্রিস উপকূলে নৌকাডুবিতে ১৮ অভিবাসনপ্রত্যাশী নিহত
    আন্তর্জাতিক

    গ্রিস উপকূলে নৌকাডুবিতে ১৮ অভিবাসনপ্রত্যাশী নিহত

    এফ. আর. ইমরানডিসেম্বর 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিসি দ্বীপের উপকূলে নৌকা ডুবে ১৮ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। শনিবার এই ঘটনা ঘটে, জানায় গ্রিসের কোস্টগার্ড বাহিনী।

    নৌকাটি সাগরতীর থেকে ৪০ কিলোমিটার দূরে ডুবে যায়। গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে, নৌকাটি ডুবে যাওয়ার পর তুরস্কের একটি কার্গো জাহাজ ঘটনাস্থলে পৌঁছে। পরে জাহাজের ক্যাপ্টেন বিষয়টি গ্রিসের কোস্টগার্ডকে জানান।

    নৌকায় থাকা মোট ২০ জনের মধ্যে মাত্র ২ জনকে বাঁচানো সম্ভব হয়েছে। বাকিরা, অর্থাৎ ১৮ জন, নিখোঁজ হয়ে যান এবং তাদের সলিল সমাধি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জীবিত দুই অভিবাসনপ্রত্যাশীকে নিকটস্থ ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে।

    ২০১৫-১৬ সাল থেকে লিবিয়া, তুরস্ক ও মরক্কোর উপকূল থেকে নথিবিহীন অভিবাসনপ্রত্যাশীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিস ও ইতালিতে প্রবেশের চেষ্টা করছেন। বর্তমানে গ্রিসের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এই ধরনের অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ১০ লাখেরও বেশি।

    গ্রিসে আগত নৌকাযোগে অভিবাসনপ্রত্যাশীরা সাধারণত লিবিয়ার উপকূল থেকে রওনা হন। তাদের লক্ষ্য ক্রিট, গাভদোস ও ক্রিসি—এই তিনটি দ্বীপের মধ্যে একটি। তবে প্রতিকূল আবহাওয়া, নৌকায় যান্ত্রিক ত্রুটি এবং অন্যান্য কারণে অনেকেই তাদের লক্ষ্যপূর্বক পৌঁছানোর আগেই সলিল সমাধি ঘটান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    রোহিঙ্গা গণহত্যার ঐতিহাসিক রায় গাজার মামলায় কী প্রভাব ফেলতে পারে?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.