Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পাকিস্তানের হামলায় অন্তত ২৩ আফগান সেনা নিহত
    আন্তর্জাতিক

    পাকিস্তানের হামলায় অন্তত ২৩ আফগান সেনা নিহত

    এফ. আর. ইমরানUpdated:ডিসেম্বর 8, 2025ডিসেম্বর 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বেলুচিস্তানের চামান সীমান্তে টানা দু’দিনের সংঘর্ষে পাকিস্তানি বাহিনীর হামলায় অন্তত ২৩ জন আফগান তালেবান সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ।

    গত শুক্রবার মধ্যরাত থেকে শনিবার পর্যন্ত চলা এই গোলাগুলোর বিষয়টি একাধিক বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

    সূত্রগুলোর বরাতে বলা হয়, শুক্রবার রাতের শেষ ভাগে জামান সেক্টরের সীমান্ত এলাকায় তালেবান সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথমে ছোট অস্ত্র দিয়ে গুলি ছোড়ে। এর পরপরই পাল্টা জবাব দেয় পাকিস্তান সেনাবাহিনী। প্রথম দফায় হালকা অস্ত্র ব্যবহার করা হলেও প্রায় ৪৫ মিনিটের গোলাগুলোর মধ্যে পরিস্থিতি জটিল হয়ে উঠলে মোতায়েন করা হয় ভারী অস্ত্র।

    পাকিস্তানের পাল্টা হামলায় রকেট লঞ্চার, কামানসহ ভারী গুলিবর্ষণের ফলে আফগান তালেবান বাহিনীর তিনটি সীমান্ত চৌকি ধ্বংস হয়ে যায় বলে জানায় সূত্রগুলো। তাদের বক্তব্য, সাধারণ আফগান নাগরিকদের ক্ষতি এড়াতে ‘নির্ভুলভাবে লক্ষ্যভেদকারী অস্ত্র’ ব্যবহার করা হয়েছে।

    প্রথম দফার সংঘর্ষের পর তালেবান সেনারা জনবসতিপূর্ণ এলাকায় অবস্থান নিলে সেখান থেকেই আবার গুলি আসে বলে দাবি পাকিস্তানি সূত্রের। এরপর ওই জনবহুল এলাকাতেও ভারী অস্ত্র ব্যবহার করে জবাব দেয় পাকিস্তানের সেনারা।

    ঘটনায় দুই দেশের সীমান্তে উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    মার্কিন প্রতিনিধিরা আসার আগেই পাকিস্তান ছাড়লেন আরাঘচি

    এপ্রিল 25, 2026
    আন্তর্জাতিক

    আমেরিকাহীন ইউরোপের নতুন বাস্তবতা

    এপ্রিল 25, 2026
    আন্তর্জাতিক

    গোপন আস্তানা থেকে যেভাবে বার্তা পাঠাচ্ছেন মোজতবা খামেনি

    এপ্রিল 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.