Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যাত্রীদের ৬১০ কোটি রুপিসহ ৩ হাজার লাগেজ ফেরত দিল ইন্ডিগো
    আন্তর্জাতিক

    যাত্রীদের ৬১০ কোটি রুপিসহ ৩ হাজার লাগেজ ফেরত দিল ইন্ডিগো

    এফ. আর. ইমরানডিসেম্বর 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    টানা ছয় দিনের ফ্লাইট বিশৃঙ্খলার পর যাত্রীদের কাছে টিকিট বাবদ ৬১০ কোটি রুপি ফেরত দিয়েছে ইন্ডিগো এয়ারলাইন্স। একইসাথে তাদের কাছে জমা থাকা প্রায় ৩ হাজার লাগেজও হস্তান্তর করা হয়েছে। রোববার সন্ধ্যায় ভারতের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হিসাব প্রকাশ করে।

    ইন্ডিগো জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে সংস্থাটি সর্বোচ্চ চেষ্টা করছে এবং ১০ ডিসেম্বরের মধ্যেই ফ্লাইট অপারেশন আগের ছন্দে ফেরানোর লক্ষ্যে কাজ চলছে।

    মন্ত্রণালয় জানায়, রোববার রাত ৮টার মধ্যে যাত্রীর সমস্ত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা অনুযায়ী এখন পর্যন্ত ৬১০ কোটি রুপি ফেরত দেওয়া হয়েছে, আর বাকিটুকু ফেরতের প্রক্রিয়ায় রয়েছে। পাশাপাশি যাত্রীদের ৩ হাজারেরও বেশি মালপত্রও তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

    এই পরিস্থিতিতে ইন্ডিগো নিজেদের অবস্থানও স্পষ্ট করেছে। রোববার প্রতিষ্ঠানটি জানায়, সেদিন ৬৫০টি ফ্লাইট বাতিল হলেও ১,৬৫০টি নির্ধারিত সূচি অনুযায়ী চলছে। সাধারণত দৈনিক প্রায় ২,৩০০টি ফ্লাইট পরিচালনা করে ইন্ডিগো। শুক্রবার যেখানে মাত্র ৭০৬টি ফ্লাইট চালু ছিল, রোববার সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১,৬৫০-এ। তাদের ১৩৮টি গন্তব্যের মধ্যে ১৩৭টিতেই পরিষেবা ব্যাহত হয়নি। এছাড়া ১৫ ডিসেম্বর পর্যন্ত টিকিট বাতিল ও রিবুকিং সম্পূর্ণ বিনা খরচে করা যাবে।

    ইন্ডিগোর সিইও পিটার এলবার্স জানান, বর্তমানে প্রায় ৭৫ শতাংশ ক্ষেত্রে সময়মতো পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে। যাত্রীদের সহায়তার জন্য আলাদা একটি ‘সাপোর্ট সেল’ চালু করা হয়েছে, যা রিফান্ড ও রিবুকিং সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধান করছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর তথ্য আগেই জানিয়ে দেওয়ার ফলে বিমানবন্দরের ভিড়ও অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। গুরুগ্রামের অপারেশন কন্ট্রোল সেন্টার থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি আশ্বাস দেন, “ধাপে ধাপে আমরা ফিরছি।” তার প্রত্যাশা, আগামী বুধবারের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।

    উত্পন্ন পরিস্থিতি নিয়ে শনিবার ইন্ডিগোকে কারণ দর্শানোর নোটিশ পাঠায় ভারতের ফ্লাইট নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। কেন এমন বিশৃঙ্খলা ঘটল, তা ২৪ ঘণ্টার মধ্যে জানাতে বলা হয়। তবে সময় বাড়ানোর অনুরোধ করে ইন্ডিগো।

    ভারতের সবচেয়ে বড় বিমান সংস্থা হিসেবে পরিচিত ইন্ডিগো গত বুধবার থেকে রবিবার পর্যন্ত ছয় দিনে প্রায় দুই হাজার ফ্লাইট বাতিল করেছে। শুক্রবারই বাতিল করা হয়েছিল ৬০০টির বেশি ফ্লাইট, তারও আগের দিন বৃহস্পতিবার বাতিল হয় ৫৫০টি ফ্লাইট। পূর্ব নোটিশ ছাড়া বিপুল সংখ্যক ফ্লাইট বাতিলে লাখ লাখ যাত্রী ভোগান্তিতে পড়ে।

    কেন এই ইন্ডিগো বিভ্রাট-

    ইন্ডিগোর সেবা ব্যাহত হওয়ার নেপথ্যে দায়ী করা হচ্ছে ডিজিসিএর নতুন বিধি ‘ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনস’-কে। ২০২৪ সালের জানুয়ারিতে ঘোষিত এই বিধিতে বলা হয়— প্রতি সপ্তাহে পাইলট ও বিমানকর্মীদের ৪৮ ঘণ্টা বিশ্রাম দিতে হবে এবং সপ্তাহে মাত্র দুটি নাইট ল্যান্ডিং করাতে পারবেন একজন পাইলট। এছাড়া পরপর দুইদিন নাইট ডিউটি দেওয়া যাবে সপ্তাহে একবারই।

    এই বিধি কার্যকর হওয়ার কথা ছিল ২০২৪ সালের জুনে, তবে বিমানসংস্থাগুলোর অনুরোধে তা পিছিয়ে যায়। সম্প্রতি দিল্লি হাইকোর্ট ডিজিসিএকে নির্দেশ দেয় বিধি কার্যকর করতে এবং জুন ও নভেম্বরে ধাপে ধাপে নিয়মগুলো চালু করা হয়।

    কেন সবচেয়ে বেশি সংকটে ইন্ডিগো-

    অন্যান্য সংস্থার তুলনায় কম খরচে ফ্লাইট পরিচালনা করে ইন্ডিগো এবং ভারতের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় বাজারেই তাদের উপস্থিতি বড়। দেশের ৯০টি ও বিদেশের ৪৫টি বিমানবন্দরে তারা পরিষেবা দেয়।

    ইন্ডিগোর উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইটই নাইট ল্যান্ডিংয়ের ওপর নির্ভরশীল। তাই নতুন বিধির কারণে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয় এই সংস্থাটিই। নিয়ম মেনে ফ্লাইট চালিয়ে যেতে যে পরিমাণ পাইলট ও কর্মী প্রয়োজন, বর্তমানে তা ইন্ডিগোর নেই। পাইলট–কর্মী সংকটের কথাও তারা স্বীকার করেছে এবং যাত্রীদের কাছে একাধিকবার ক্ষমা চেয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    মার্কিন প্রতিনিধিরা আসার আগেই পাকিস্তান ছাড়লেন আরাঘচি

    এপ্রিল 25, 2026
    আন্তর্জাতিক

    আমেরিকাহীন ইউরোপের নতুন বাস্তবতা

    এপ্রিল 25, 2026
    আন্তর্জাতিক

    গোপন আস্তানা থেকে যেভাবে বার্তা পাঠাচ্ছেন মোজতবা খামেনি

    এপ্রিল 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.