Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নেতানিয়াহুকে ক্ষমার বিষয়ে ট্রাম্পের চাপকে পাত্তা দিচ্ছেন না প্রেসিডেন্ট
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে ক্ষমার বিষয়ে ট্রাম্পের চাপকে পাত্তা দিচ্ছেন না প্রেসিডেন্ট

    এফ. আর. ইমরানডিসেম্বর 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হেরজগ/ সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আদালতে চলমান তিনটি দুর্নীতি মামলা থেকে অব্যাহতি চেয়ে প্রেসিডেন্ট ইসাক হেরজগের কাছে ক্ষমা আবেদন করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুকে ক্ষমা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

    তবে ইসরায়েলের প্রেসিডেন্ট হেরজগ জানিয়েছেন, তিনি এই বিষয়ে ট্রাম্পের চাপকে পাত্তা দিতে আগ্রহী নন। মার্কিন সাময়িকী পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে হেরজগ বলেন, “নেতানিয়াহুর চিঠি আমরা গ্রহণ করেছি। যেহেতু চিঠির অনুরোধটি ব্যতিক্রমধর্মী, সিদ্ধান্ত নেওয়ার আগে আমি ইসরায়েলের জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেব।”

    জেরুজালেম জেলা আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে তিনটি মামলা চলছে। ২০১৯ সালে এই মামলাগুলো দায়ের ও বিচারিক কার্যক্রম শুরু হয়।

    প্রথম মামলার অভিযোগে নেতানিয়াহু ও তার স্ত্রী সারাহ সমৃদ্ধ ব্যবসায়ীদের কাছ থেকে অলঙ্কার, সিগার এবং দামী মদ গ্রহণ করেছেন, যার মোট মূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার ডলার। দ্বিতীয় মামলায় তিনি মিডিয়া মোগলদের অবৈধ রাষ্ট্রীয় সুবিধা দিয়ে অধিকতর ইতিবাচক প্রচার পেতে চেষ্টা করেছেন। তৃতীয় মামলায় ইসরায়েলি টেলিকম প্রতিষ্ঠান বেজেক থেকে ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে।

    ২০১৯ সালে মামলাগুলো শুরু হওয়ার সময় নেতানিয়াহু প্রধানমন্ত্রী ছিলেন এবং নিজ প্রভাব খাটিয়ে বিচারিক কার্যক্রম স্থগিত রেখেছিলেন। ২০২১ সালের জুনে তিনি বিরোধী দলীয় নেতা হিসেবে থাকাকালীন মামলাগুলো পুনরুজ্জীবিত হয়।

    মামলার কার্যক্রম নিয়মিত চললেও গত ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন তা স্থগিত রাখার নির্দেশ দেন। অক্টোবরের যুদ্ধবিরতি পর পুনরায় কার্যক্রম শুরু হয়।

    নেতানিয়াহুর দুর্নীতি মামলার বিষয়ে ক্ষমা দেওয়ার জন্য ট্রাম্প আহ্বান জানালেও- হেরজগ জানিয়েছেন, “ইসরায়েল একটি সার্বভৌম রাষ্ট্র। আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক উষ্ণ, কিন্তু তা এই বিষয়ে প্রভাব ফেলবে না।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    মার্কিন প্রতিনিধিরা আসার আগেই পাকিস্তান ছাড়লেন আরাঘচি

    এপ্রিল 25, 2026
    আন্তর্জাতিক

    আমেরিকাহীন ইউরোপের নতুন বাস্তবতা

    এপ্রিল 25, 2026
    আন্তর্জাতিক

    গোপন আস্তানা থেকে যেভাবে বার্তা পাঠাচ্ছেন মোজতবা খামেনি

    এপ্রিল 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.