Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, আগস্ট 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বোমাবর্ষণ করে হাজারো মানুষকে হত্যা করেছে সুদানের বিমানবাহিনী
    আন্তর্জাতিক

    বোমাবর্ষণ করে হাজারো মানুষকে হত্যা করেছে সুদানের বিমানবাহিনী

    এফ. আর. ইমরানডিসেম্বর 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    খার্তুম রাজ্যের উত্তর বাহরিতে একটি তেলক্ষেত্র মুক্ত করার পর সুদানের সশস্ত্র বাহিনী একটি গাড়ির উপর দাঁড়িয়ে আছে একজন সৈনিক। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সুদানের বিমানবাহিনী আবাসিক এলাকা, বাজার, স্কুল ও বাস্তুচ্যুত শিবিরগুলো লক্ষ্য করে বোমাবর্ষণ চালিয়ে অন্তত ১,৭০০ মানুষকে হত্যা করেছে। এই তথ্য সুদানের গৃহযুদ্ধ ও বিমান হামলা নিয়ে চালানো এক তদন্তে উঠে এসেছে।

    ‘সুদান উইটনেস প্রজেক্ট’ জানিয়েছে, ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া সাম্প্রতিক গৃহযুদ্ধের সময় সরকারি বাহিনী যে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে এবং এতে হতাহতের ঘটনা ঘটেছে, সেসব তথ্য তারা বিশ্লেষণ করেছে। প্রতিবেদনে দেখা গেছে, বিমানবাহিনী জনবহুল এলাকায় বিশেষ করে আনগাইডেড বোমা ব্যবহার করেছে।

    আনগাইডেড বোমা হলো এমন বোমা যা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ছোড়া হয় না; বরং আকাশ থেকে ফেলার পর যেকোনো স্থানে পড়তে পারে। এই ধরনের বোমা ব্যবহারের ফলে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি বেশি হয়।

    প্রতিবেদনটি শুধু যুদ্ধবিমান থেকে হামলার ঘটনাগুলোই বিশ্লেষণ করেছে। আরএসএফ বা প্যারামিলিটারি র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস ড্রোনের মাধ্যমে আকাশ থেকে হামলা চালিয়েছে, কিন্তু ড্রোন হামলায় হতাহত ব্যক্তির সংখ্যা এতে অন্তর্ভুক্ত করা হয়নি।

    সুদান উইটনেস প্রজেক্ট হলো সেন্টার ফর ইনফরমেশন রেজিলিয়েন্সের (সিআইআর) উদ্যোগ, যা মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো প্রকাশ করে। এই প্রকল্পের জন্য ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তহবিল পাওয়া গেছে।

    প্রতিবেদনের আগাম কপি অনুসারে, ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত সুদান উইটনেস প্রজেক্ট ৩৮৪টি বিমান হামলার ঘটনা বিশ্লেষণ করেছে। এসব হামলায় ১,৭০০-এর বেশি মানুষ নিহত ও ১,১২০ জন আহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, এই সংখ্যাগুলো সর্বনিম্ন হিসেবে ধরা হয়েছে এবং প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

    তদন্তকারী সংস্থা জানিয়েছে, যেসব এলাকায় সংঘর্ষ হয়েছে, সেখান থেকে তথ্য সংগ্রহ করা কঠিন। যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা এবং বিশ্বাসযোগ্য সূত্র চিহ্নিত করা দুরুহ। এছাড়া সামরিক লক্ষ্যবস্তুতে হামলার সংখ্যার তথ্য সম্ভবত পুরোপুরি জানা যায়নি।

    প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৩৮৪টি হামলার মধ্যে ৩৫টি ঘটনা বাজার বা বাণিজ্যিক স্থানে এবং ১৯টি ঘটনা স্বাস্থ্যকেন্দ্র, বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত হয়েছে। হামলার সময় এসব স্থানে মানুষের ঘন ভিড় ছিল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে মাখোঁ ও সৌদি যুবরাজ সালমানের ফোনালাপ

    আগস্ট 7, 2026
    আন্তর্জাতিক

    জন্মসূত্রে নাগরিকত্ব কী, যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের বিষয়ে ট্রাম্পের নতুন উদ্যোগ

    আগস্ট 7, 2026
    আন্তর্জাতিক

    হরমুজে ‘দ্বিতীয় করিডোর’ হলে ঝুঁকিতে পড়বে মার্কিন বাহিনী: ইরান

    আগস্ট 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.