Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ১৬ ডিসেম্বর নিয়ে মোদির পোস্টে বাংলাদেশের প্রসঙ্গ অনুপস্থিত
    আন্তর্জাতিক

    ১৬ ডিসেম্বর নিয়ে মোদির পোস্টে বাংলাদেশের প্রসঙ্গ অনুপস্থিত

    হাসিব উজ জামানডিসেম্বর 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে টানা নয় মাসের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। এই দিনটি বাঙালি জাতির জন্য চূড়ান্ত বিজয় ও স্বাধীনতার প্রতীক। যুদ্ধের শেষ পর্যায়ে ভারতীয় সেনাবাহিনী মুক্তিযুদ্ধে যুক্ত হলেও মূল বিজয়টি ছিল বাংলাদেশের—কারণ এই দিনেই জন্ম নেয় একটি স্বাধীন রাষ্ট্র।

    তবে ১৬ ডিসেম্বরকে ভারতও নিজেদের বিজয় দিবস হিসেবে পালন করে আসছে। বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম একটি পোস্ট দেন, যেখানে তিনি ১৯৭১ সালের ঘটনাকে ভারতের ঐতিহাসিক বিজয় হিসেবে তুলে ধরেন।

    প্রধানমন্ত্রীর পোস্টে ভারতের সেনাদের সাহস ও আত্মত্যাগের কথা উল্লেখ করা হলেও সেখানে বাংলাদেশের নাম বা স্বাধীনতার বিষয়টি সরাসরি উল্লেখ করা হয়নি। তাঁর বক্তব্যে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরকে মূলত ভারতের বিজয় দিবস হিসেবে ইঙ্গিত করা হয়।

    নরেন্দ্র মোদি লেখেন, “বিজয় দিবসে আমরা সেই সাহসী সেনাদের স্মরণ করছি, যাঁদের বীরত্ব ও আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। তাঁদের অটল মনোবল ও নিঃস্বার্থ সেবা আমাদের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় তৈরি করেছে। এই দিনটি তাঁদের সাহসকে সম্মান জানায় এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে।”

    এর আগে ভারতের সেনাবাহিনীও বিজয় দিবস উপলক্ষে একটি পোস্ট দেয়, যেখানে মুক্তিযোদ্ধাদের ভূমিকার কথাও উল্লেখ করা হয়। তারা জানায়, ১৬ ডিসেম্বর শুধুমাত্র একটি তারিখ নয়; এটি ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর চূড়ান্ত বিজয়ের প্রতীক।

    ভারতীয় সেনাবাহিনীর পোস্টে বলা হয়, মুক্তিবাহিনী ও ভারতীয় সেনারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল এবং সেই যৌথ লড়াইই বাংলাদেশের স্বাধীনতার পথকে চূড়ান্ত রূপ দেয়। একই সঙ্গে তারা দাবি করে, এই বিজয় দক্ষিণ এশিয়ার মানচিত্রে বড় পরিবর্তন এনেছে এবং নতুন রাষ্ট্র বাংলাদেশের জন্ম দিয়েছে।

    পোস্টে আরও বলা হয়, ১৯৭১ সালের যুদ্ধ পাকিস্তানি বাহিনীর চালানো গণহত্যা, নির্যাতন ও নিষ্ঠুরতার অবসান ঘটায়—যা পুরো একটি জাতিকে দীর্ঘদিন ধরে ভোগাচ্ছিল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    শিক্ষা

    এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর, রেকর্ড ১০ লাখ ৮৭ হাজারের বেশি খাতার আবেদন

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    রোহিঙ্গা গণহত্যার ঐতিহাসিক রায় গাজার মামলায় কী প্রভাব ফেলতে পারে?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.