Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৩৯ কোটি টাকায় বিক্রি হলো ২৪৩ কেজির টুনা মাছ
    আন্তর্জাতিক

    ৩৯ কোটি টাকায় বিক্রি হলো ২৪৩ কেজির টুনা মাছ

    এফ. আর. ইমরানজানুয়ারি 6, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    টুনা মাছ। ছবি: এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাপানের রাজধানী টোকিওর তোয়োসু মাছবাজারে বিশাল আকারের একটি টুনা মাছ রেকর্ড দামে বিক্রি হয়েছে। সোমবার সকালে অনুষ্ঠিত বছরের প্রথম নিলামেই মাছটি বিক্রি হয় এমন দামে, যা শুনে যে কারও বিস্মিত হওয়ার কথা। তোয়োসু বাজারে এ বছর এটিই ছিল টুনা মাছের প্রথম নিলাম।

    ব্লুফিন বা নীল পাখনার ওই টুনা মাছটির ওজন ছিল ২৪৩ কেজি। নিলামে মাছটির দাম ওঠে ৩২ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩৯ কোটি টাকারও বেশি।

    এই টুনা মাছ ব্যবহার করা হবে জাপানের ঐতিহ্যবাহী খাবার সুশি তৈরিতে। জাপানের বিখ্যাত সুশি চেইন রেস্তোরাঁ ‘সুশি জানমাই’ নিলামে সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনে নেয়। দেশজুড়ে তাদের রেস্তোরাঁগুলোতে এই টুনা দিয়ে সুশি পরিবেশন করা হচ্ছে।

    কোম্পানির প্রেসিডেন্ট কিয়োশি কিমুরা বলেন, বছরের প্রথম টুনা সৌভাগ্য বয়ে আনে—এমন বিশ্বাস থেকেই প্রতিবছর প্রথম নিলামে এত বেশি দাম হাঁকা হয়। তার মতে, এই বিশ্বাস জাপানের খাদ্যসংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত।

    প্রতিবছরই টোকিওর মাছবাজারে বছরের প্রথম টুনা নিলামে লাখ লাখ ডলারে বিক্রি হয়। তবে এবারের দাম তোয়োসু মাছবাজারের আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

    নিলামে সর্বোচ্চ দর দিয়ে টুনা কেনার ক্ষেত্রে কিয়োশি কিমুরার বিশেষ খ্যাতি রয়েছে। এ কারণেই তিনি জাপানে ‘টুনা কিং’ নামে পরিচিত। যদিও এবার টুনার দাম তাকে খানিকটা বিস্মিত করেছে।

    বার্তাসংস্থা এএফপিকে তিনি বলেন, তিনি ভেবেছিলেন তুলনামূলক কম দামে টুনা কেনা সম্ভব হবে, কিন্তু দর বাড়তে বাড়তে খুব দ্রুতই তা অনেক ওপরে উঠে যায়।

    এর আগে ২০১২ ও ২০১৩ সালে কিমুরা রেকর্ড দামে বছরের প্রথম টুনা কিনেছিলেন। পরে ২০১৯ সালেও তিনি একইভাবে রেকর্ড সৃষ্টি করেন। এবার আবারো বছরের প্রথম টুনা কিনে নতুন ইতিহাস গড়ায় তিনি দারুণ খুশি।

    তার রেস্তোরাঁর অতিথিরাও এই ঘটনায় আনন্দিত। নিয়মিত এক অতিথি বলেন, বছরের শুরুতেই এত শুভ খাবার খেতে পেরে তার মনে হচ্ছে, নতুন বছরটি ভালোভাবেই শুরু হলো।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    মালাক্কা প্রণালিতে টোল আরোপে পরিকল্পনা ইন্দোনেশিয়ার

    এপ্রিল 22, 2026
    আন্তর্জাতিক

    মিসাইলের চেয়েও ভয়ংকর কেন হরমুজের চাপ

    এপ্রিল 22, 2026
    আন্তর্জাতিক

    ড্রোন দিয়ে যেভাবে বিশ্বে ক্ষমতার সমীকরণ বদলে দিল ইরান

    এপ্রিল 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.