Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গ্রিনল্যান্ড ইস্যুতে ন্যাটোর সমাপ্তি ঘটানোর হুমকি ডেনমার্কের প্রধানমন্ত্রীর
    আন্তর্জাতিক

    গ্রিনল্যান্ড ইস্যুতে ন্যাটোর সমাপ্তি ঘটানোর হুমকি ডেনমার্কের প্রধানমন্ত্রীর

    এফ. আর. ইমরানজানুয়ারি 6, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডরিকসন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নিজেদের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল করার জন্য যদি যুক্তরাষ্ট্র কোনো হামলা চালায় তাহলে ন্যাটো সামরিক জোটের সমাপ্তি ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডরিকসন। সূত্র: আলজাজিরা

    গতকাল সোমবার (৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে তাদের গ্রিনল্যান্ড লাগবে। এরপরই এমন মন্তব্য করেছেন ড্যানিশ প্রধানমন্ত্রী।

    ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিয়ে আসে মার্কিন সেনারা। এরপর লাতিন আমেরিকার আরও কয়েকটি দেশে হামলাসহ গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়ে আসছেন তিনি। ট্রাম্প গত রোববার সাংবাদিকদের বলেন, “আগামী ২০ দিনের মধ্যে গ্রিনল্যান্ড নিয়ে আলোচনা শুরু হবে।”

    ভেনেজুয়েলায় এমন নজিরবিহীন হামলা ও ট্রাম্পের হুমকির ডেনমার্কের নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

    যুক্তরাষ্ট্র হামলা চালালে ন্যাটোর সমাপ্তি ঘটবে এ কথা জানিয়ে সংবাদমাধ্যম টিভি২-কে ড্যানিশ প্রধানমন্ত্রী বলেছেন, “যদি যুক্তরাষ্ট্র সামরিকভাবে আরেকটি ন্যাটো দেশে হামলার সিদ্ধান্ত নেয়। তখন ন্যাটোসহ সবকিছুর সমাপ্তি ঘটবে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে নিরাপত্তা দেওয়া হচ্ছে সেটিরও সমাপ্তি হবে।”

    গ্রিনল্যান্ড দখল করতে ট্রাম্প সামরিক হামলার কথা উড়িয়ে দিচ্ছেন না। এরমধ্যে তার ভেতরের লোকজন গ্রিনল্যান্ড নিয়ে বিভিন্ন উস্কানি দিচ্ছেন। এছাড়া গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করতে চাওয়া লুজিয়ানার গভর্নর জেফ লেন্ডরিকে গ্রিনল্যান্ডের বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাম্প।

    গ্রিনল্যান্ড বিশ্বের কোনো স্বাধীন দেশ নয়। এটি আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত একটি বিশাল ভূখণ্ড। কিন্তু সেখানে রয়েছে প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্বশাসিত অঞ্চল। ফলে গ্রিনল্যান্ডের সরকার ব্যবস্থায় ডেনমার্ক সরাসরি হস্তক্ষেপ করে না। কিন্তু তাদের নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক বিষয়গুলো ডেনমার্কই দেখে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    নেতানিয়াহু, ট্রাম্প: গাজা ও ইরান যুদ্ধ প্রসঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে সাদৃশ্য স্পষ্ট

    এপ্রিল 21, 2026
    বিশ্লেষণ

    লেবাননে ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনের ইতিহাস

    এপ্রিল 21, 2026
    আন্তর্জাতিক

    ইরান যুদ্ধ এখন শুধু মিসাইলের নয়, সময় আর ধৈর্যেরও লড়াই

    এপ্রিল 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.