Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুলাই 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইথিওপিয়ায় ট্রাক দুর্ঘটনায় ২২ অভিবাসনপ্রত্যাশী নিহত
    আন্তর্জাতিক

    ইথিওপিয়ায় ট্রাক দুর্ঘটনায় ২২ অভিবাসনপ্রত্যাশী নিহত

    এফ. আর. ইমরানজানুয়ারি 7, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইথিওপিয়ার আফার প্রদেশে একটি কার্গো ট্রাক উল্টে গেলে ২২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরো ৬৫ জন। নিহত ও আহত সবাই ইথিওপিয়ার নাগরিক। গতকাল মঙ্গলবার উত্তরাঞ্চলীয় আফার প্রদেশের সিমেরা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আফার পুলিশ।

    পুলিশ জানায়, এসব নাগরিক চোরাই পথে অবৈধভাবে প্রতিবেশী দেশ জিবুতির উদ্দেশে রওনা হয়েছিলেন। যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে সেটি জিবুতির সীমান্ত থেকে কয়েক শত কিলোমিটার দূরে অবস্থিত। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় আফার পুলিশের জনসংযোগ বিভাগ জানিয়েছে, ট্রাকটিতে শতাধিক লোক ছিলেন এবং স্থানীয় মানবপাচার দালালদের প্রলোভনে তারা এই যাত্রায় নামেন। ভ্রমণপথের ঝুঁকি সম্পর্কে তাদের পূর্ব ধারণা ছিল না।

    দুর্ঘটনার পরপরই আফার আঞ্চলিক সরকারের বেসামরিক প্রতিরক্ষা বাহিনী উদ্ধার অভিযান শুরু করে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে প্রাদেশিক সরকার। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

    পূর্ব আফ্রিকার সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া এবং জিবুতিকে সম্মিলিতভাবে ‘হর্ন অব আফ্রিকা’ বলা হয়। এদের মধ্যে ইথিওপিয়া ও ইরিত্রিয়া স্থলবেষ্টিত দেশ হলেও সোমালিয়া ও জিবুতি নয়। জিবুতির লোহিত সাগরের উপকূল থেকে সাগরপথে ইয়েমেন বা সৌদি আরবে পৌঁছানো সম্ভব হওয়ায় এই পথকে অনেক অভিবাসনপ্রত্যাশীর লক্ষ্য পূরণের একটি ধাপ হিসেবে দেখা হয়।

    ইথিওপিয়ার বহু অভিবাসনপ্রত্যাশীর লক্ষ্য মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলো। এই লক্ষ্য পূরণে তারা প্রথমে জিবুতিতে যান, সেখান থেকে লোহিত সাগর পাড়ি দিয়ে ইয়েমেনে পৌঁছান এবং এরপর সেখান থেকে সৌদি আরবসহ অন্যান্য উপসাগরীয় দেশের উদ্দেশে যাত্রা করেন।

    তবে ইথিওপীয়দের জিবুতি পৌঁছানোর জন্য মানবপাচারকারীদের ব্যবহৃত রুটটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। জাতিসংঘের অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) তথ্যে বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই রুটে ৮৯০ জন প্রাণ হারিয়েছেন। সংস্থাটি এই পথকে বিশ্বের সবচেয়ে বিপদসঙ্কুল অভিবাসন রুটগুলোর একটি হিসেবে উল্লেখ করেছে।

    তবুও ঝুঁকি কমছে না। কারণ আইওএমের তথ্য অনুযায়ী বর্তমানে এ পথই বিশ্বের সবচেয়ে ব্যস্ত অভিবাসন রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজার পাশে এক বিলিয়ন ডলার সহায়তা, বড় উদ্যোগ ইউরোপীয় ইউনিয়নের

    জুলাই 13, 2026
    মতামত

    স্কট বেসেন্টের ‘অর্থনৈতিক কূটনীতি’ কীভাবে মার্কিন জবরদস্তিকে ন্যায্যতা দেয়?

    জুলাই 13, 2026
    মতামত

    সামরিকের জন্য স্টারমারের বিনিয়োগ পরিকল্পনা এখন বার্নহামের গলার শিকল

    জুলাই 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.