বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন শপথ গ্রহণ করেছেন। শুক্রবার ডেপুটি সেক্রেটারি অব স্টেট মাইকেল আর. ম্যাকফল তাকে শপথবাক্য পাঠ করান।
শপথ নেওয়ার পর ক্রিস্টেনসেন বলেন, “বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি সত্যিই আনন্দিত। এটি এমন একটি দেশ, যার সঙ্গে আমার পরিচয় গভীর। ঢাকায় আমাদের দূতাবাসের শক্তিশালী দলের নেতৃত্ব দেওয়ার জন্য আমি প্রস্তুত। আমাদের লক্ষ্য হলো যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ককে আরও দৃঢ় করা, প্রেসিডেন্ট ট্রাম্পের এজেন্ডা এগিয়ে নেওয়া এবং প্রতিদিনের পরিশ্রমের মাধ্যমে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধিশালী করা।”
নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আগামী ১২ জানুয়ারি ঢাকায় মার্কিন দূতাবাসে যোগদান করবেন বলে আশা করা হচ্ছে।

