Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজায় রাতভর ইসরায়েলের হামলা, নিহত ৩
    আন্তর্জাতিক

    গাজায় রাতভর ইসরায়েলের হামলা, নিহত ৩

    এফ. আর. ইমরানজানুয়ারি 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    গাজায় লাশ জড়িয়ে কাঁদছে দুই শিশু। ছবি: এনবিসি নিউজ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজা উপত্যকায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার রাত থেকে গতকাল রোববার ভোর পর্যন্ত দক্ষিণ গাজার রাফাহ ও খান ইউনিস, গাজা শহরের দক্ষিণ-পূর্বের জেইতুনসহ বেশ কয়েকটি এলাকায় হামলা চালানো হয়।

    এসব হামলায় কমপক্ষে তিনজন ফিলিস্তিনি নিহত এবং সাতজন আহত হয়েছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে থাকা ভঙ্গুর যুদ্ধবিরতি লঙ্ঘনের এটি সর্বশেষ উদাহরণ।

    চিকিৎসা সূত্রের বরাতে আলজাজিরা জানিয়েছে, খান ইউনিসে হাসপাতালে নেওয়ার সময় একটি ইসরায়েলি ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত হন।

    ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, জেইতুন এলাকার পূর্বে ইসরায়েলি সেনাদের গুলিতে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া গাজা শহরের তুফফাহ ও জেইতুন এলাকায় কামান এবং সামরিক যান থেকে গুলিবর্ষণের খবরও দেয় সংস্থাটি।

    ওয়াফা আরো জানায়, মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের পূর্বাংশ, উত্তর গাজার জাবালিয়া ও বেইত লাহিয়া এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান বোমা হামলা চালিয়েছে। একই সঙ্গে উত্তর উপকূলীয় এলাকায় ইসরায়েলি যুদ্ধজাহাজ থেকেও গোলাবর্ষণ করা হয়েছে।

    গাজা শহর থেকে আলজাজিরার সাংবাদিক তারেক আবু আজ্জুম বলেন, পরিস্থিতি খুব দ্রুত ভয়াবহ রূপ নিচ্ছে। গাজা শহরের আকাশে ইসরায়েলি ড্রোনের শব্দ শোনা যাচ্ছে। যুদ্ধবিরতির সীমা হিসেবে নির্ধারিত হলুদ রেখা অতিক্রম করেও হামলা চলছে।

    তিনি আরো বলেন, রাফাহ, খান ইউনিসের পূর্বাংশ ও জাবালিয়া শরণার্থী শিবিরে ব্যাপকভাবে ভবন ধ্বংস করা হচ্ছে। এসব এলাকা দুই বছর ধরে ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে। মূলত ভবিষ্যৎ আলোচনায় চাপ তৈরির জন্য নিয়ন্ত্রিত এলাকা বাড়ানোর উদ্দেশ্যেই এসব করা হচ্ছে। যেসব এলাকায় মানুষ আগেই সরে গেছে, সেখানেও বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এতে প্রশ্ন উঠছে– নিরাপত্তার নামে এগুলো করা হচ্ছে, নাকি যুদ্ধবিরতির আড়ালে এলাকার মানচিত্র বদলে ফেলার চেষ্টা?

    অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা উত্তর ও দক্ষিণ গাজায় তিনজন ফিলিস্তিনিকে হত্যা করেছে। কারণ তারা ইসরায়েলি সেনাদের জন্য হুমকি ছিল। একজন নাকি সামরিক সরঞ্জাম চুরি করেছিল। তবে এসব ঘটনার সঙ্গে গাজার সূত্রে বলা হামলার মিল আছে কিনা, তা স্পষ্ট নয়।

    এদিকে, তীব্র শীতের কারণে শনিবার গাজায় সাত দিনের এক নবজাতকের মৃত্যু হয়েছে। ইসরায়েলি অবরোধের কারণে প্রয়োজনীয় সামগ্রী না পৌঁছানোয় মানবিক সংকট আরও তীব্র হয়েছে।

    মাহমুদ আল-আকরা নামের শিশুটি মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় মারা যায়।

    বিপর্যয়কর পরিস্থিতির আশঙ্কা

    অস্থায়ী তাঁবুতে বসবাসকারী ফিলিস্তিনিরা প্রবল বাতাস ও বৃষ্টির সামনে প্রায় অসহায়। অধিকাংশ তাঁবু পাতলা কাপড় ও প্লাস্টিক দিয়ে তৈরি। ইসরায়েল এখনও তাঁবু, ভ্রাম্যমাণ ঘর বা তাঁবু মেরামতের উপকরণ গাজায় ঢুকতে দিচ্ছে না। এটি হামাসের সঙ্গে করা যুদ্ধবিরতির চুক্তি এবং আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন। সাম্প্রতিক দিনগুলোয় গাজায় রাতের তাপমাত্রা নেমে এসেছে ৯ ডিগ্রি সেলসিয়াসে।

    গাজার সিভিল ডিফেন্স এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, নিম্নচাপের কারণে অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার তাঁবু পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বিবৃতিতে বাসিন্দাদের তাঁবুগুলো ভালোভাবে বেঁধে রাখতে বলা হয়েছে। কারণ ভ্রাম্যমাণ ঘর ঢুকতে দেওয়া হচ্ছে না।

    ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে স্থানান্তরের পরিকল্পনার অভিযোগ

    সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকি অভিযোগ করেছেন, ইসরায়েল গাজার ফিলিস্তিনিদের জোর করে সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছে।

    শনিবার আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের কাছে নিশ্চিত তথ্য আছে, ইসরায়েল ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে স্থানান্তরের পরিকল্পনা করছে। এটি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    বোমা হামলার হুমকি ট্রাম্পের, পাল্টা প্রস্তুতিতে ইরান

    এপ্রিল 21, 2026
    আন্তর্জাতিক

    মসজিদে অগ্নিসংযোগকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

    এপ্রিল 21, 2026
    আন্তর্জাতিক

    জাপানে ট্যাংকের ভেতর বিস্ফোরণে নিহত ৩ সেনা

    এপ্রিল 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.