Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রায় দশ বছর পর জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি
    আন্তর্জাতিক

    প্রায় দশ বছর পর জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি

    হাসিব উজ জামানUpdated:জানুয়ারি 12, 2026জানুয়ারি 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্রায় এক দশক ধরে ন্যায়বিচারের অপেক্ষায় থাকা রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হতে যাচ্ছে। মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার বিচার কার্যক্রম আজ সোমবার থেকে শুরু হচ্ছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজি), যা ‘বিশ্ব আদালত’ নামেও পরিচিত।

    নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত এই আদালতে দেশটির স্থানীয় সময় সকাল ১০টা থেকে (বাংলাদেশ সময় বিকেল ৩টা) শুনানি শুরু হবে। টানা তিন সপ্তাহ ধরে চলবে এই শুনানিপর্ব।

    রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত মামলার তদন্তে গঠিত জাতিসংঘের বিশেষ সংস্থা ‘ইউএন ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার’-এর প্রধান নিকোলাস কৌমজিয়ান বার্তাসংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    ২০১৭ সালের জুলাই মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ ফাঁড়ি ও সেনা ছাউনিতে হামলার ঘটনা ঘটে। ওই হামলার জন্য সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা)-কে দায়ী করে মিয়ানমার সরকার। এর পরপরই ‘নিরাপত্তা অভিযান’-এর নামে রাখাইন রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে ব্যাপক সামরিক অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী।

    এই অভিযানের সময় সাধারণ রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে নির্বিচারে হত্যা, ধর্ষণ, লুটপাট ও গ্রাম জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সহিংসতার মুখে প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশসহ আশপাশের দেশে আশ্রয় নিতে বাধ্য হন। বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী, সে সময় প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেন, যাদের বেশিরভাগই এখনও এখানেই বসবাস করছেন।

    ঘটনার পরপরই জাতিসংঘ একটি স্বাধীন তদন্ত পরিচালনা করে। তদন্ত প্রতিবেদনে মিয়ানমারের সেনা অভিযানে ‘গণহত্যামূলক আচরণের স্পষ্ট আলামত’ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।

    এই প্রতিবেদনের ভিত্তিতেই ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজিতে গণহত্যা মামলা দায়ের করে। আজ যে শুনানি শুরু হচ্ছে, সেটি সেই মামলারই আনুষ্ঠানিক বিচার কার্যক্রম।

    রোহিঙ্গা নিপীড়নের সময় মিয়ানমারের নেতৃত্বে ছিলেন নোবেলজয়ী অং সান সুচি। তিনি তখন জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেন এবং গাম্বিয়ার অভিযোগকে ‘অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর’ বলে আখ্যা দেন। তবে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর সুচি ক্ষমতাচ্যুত হন এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে সেনা-নিয়ন্ত্রিত আদালতে দুর্নীতির মামলার বিচার চলছে।

    এ মামলার গুরুত্ব তুলে ধরে প্রধান তদন্তকারী নিকোলাস কৌমজিয়ান বলেন, গণহত্যার আইনি সংজ্ঞা নির্ধারণ, অভিযোগ প্রমাণের মানদণ্ড এবং আন্তর্জাতিক অপরাধে ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে এই মামলা একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    বোমা হামলার হুমকি ট্রাম্পের, পাল্টা প্রস্তুতিতে ইরান

    এপ্রিল 21, 2026
    আন্তর্জাতিক

    মসজিদে অগ্নিসংযোগকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

    এপ্রিল 21, 2026
    আন্তর্জাতিক

    জাপানে ট্যাংকের ভেতর বিস্ফোরণে নিহত ৩ সেনা

    এপ্রিল 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.