Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » তেল ও গ্যাস কোম্পানি এক্সনমবিলের ওপর খেপলেন কেন ট্রাম্প?
    আন্তর্জাতিক

    তেল ও গ্যাস কোম্পানি এক্সনমবিলের ওপর খেপলেন কেন ট্রাম্প?

    এফ. আর. ইমরানUpdated:জানুয়ারি 13, 2026জানুয়ারি 13, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এক্সনমবিলকে ভেনেজুয়েলায় বিনিয়োগ করতে বাধা দিতে পারেন। তবে কি ভেনেজুয়েলায় ‘বিনিয়োগের পরিবেশ নেই’ বলে ট্রাম্পের রোষানলে পড়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি এক্সনমবিল?

    গত শুক্রবার যুক্তরাষ্ট্রে জ্বালানি খাতের বড় বড় কোম্পানির নির্বাহীদের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে বসেছিলেন ট্রাম্প।

    ওই বৈঠকে এক্সনমবিলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড্যারেন উডস প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছিলেন, বিনিয়োগের জন্য আকর্ষণীয় হতে হলে ভেনেজুয়েলাকে নিজেদের আইন পরিবর্তন করতে হবে।

    শুক্রবারের ওই বৈঠকে জ্বালানিশিল্পের অন্তত ১৭ জন নির্বাহী উপস্থিত ছিলেন। বৈঠকে ট্রাম্প তেল কোম্পানিগুলোর কাছে ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের অঙ্গীকার চেয়েছিলেন।

    ভেনেজুয়েলায় মার্কিন বাহিনী সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার সপ্তাহখানেকের মধ্যে ট্রাম্প এই বৈঠক করেছিলেন।

    বিশ্বে প্রমাণিত সবচেয়ে বেশি জ্বালানি তেলের মজুত রয়েছে ভেনেজুয়েলায়।

    দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বিনিয়োগ করা নিয়ে উডসের সংশয় প্রকাশ তাই দ্রুত গণমাধ্যমে প্রধান শিরোনামে পরিণত হয়, যা হোয়াইট হাউসের প্রত্যাশাকে ক্ষতিগ্রস্ত করেছে বলে ধারণা করা হচ্ছে।

    হোয়াইট হাউস আশা করেছিল, প্রেসিডেন্টের সঙ্গে তেলশিল্পের শীর্ষ নির্বাহীদের বৈঠক ভেনেজুয়েলা নিয়ে তাদের পরিকল্পনায় গতি আনবে।

    গতকাল রোববার ওয়াশিংটনে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এক্সনের প্রতিক্রিয়া আমার পছন্দ হয়নি। সম্ভবত আমি এক্সনকে বাইরে রাখার পক্ষে অবস্থান নেব। তাদের প্রতিক্রিয়া আমার পছন্দ হয়নি। তারা অতিরিক্ত চালাকি করছে।’

    ট্রাম্পের এ বক্তব্যের পর গার্ডিয়ান থেকে এক্সন কর্তৃপক্ষের সঙ্গে মন্তব্যের জন্য যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তাৎক্ষণিকভাবে সাড়া মেলেনি।

    এক্সনের প্রতিক্রিয়া আমার পছন্দ হয়নি। সম্ভবত আমি এক্সনকে বাইরে রাখার পক্ষে অবস্থান নেব। তাদের প্রতিক্রিয়া আমার পছন্দ হয়নি। তারা অতিরিক্ত চালাকি করছে।

    ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের তিন বৃহত্তম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান এক্সন, কনোকোফিলিপস ও শেভরন কয়েক দশক ধরে ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার ছিল।

    প্রয়াত প্রেসিডেন্ট হুগো চাভেজের সরকার ২০০৪ থেকে ২০০৭ সালের মধ্যে ভেনেজুয়েলায় তেলশিল্পকে জাতীয়করণ করে। এরপর শেভরন সমঝোতায় এসে পিডিভিএসএর সঙ্গে অংশীদারত্ব বাঁচিয়ে রাখতে পারলেও কনোকোফিলিপস ও এক্সন দেশটি থেকে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়।

    আদালতের রায় অনুযায়ী, ওই জাতীয়করণের ক্ষতিপূরণ হিসেবে ভেনেজুয়েলার বর্তমানে কনোকোফিলিপস ও এক্সনের কাছে মোট ১৩ বিলিয়ন বা ১ হাজার ৩০০ কোটি ডলারের বেশি দেনা রয়েছে।

    শুক্রবার এক্সনমবিলের সিইও উডস ট্রাম্পকে বলেছিলেন, ‘সেখানে দুবার আমাদের সম্পদ জব্দ করা হয়েছে। তাই আশা করি, আপনি সহজেই বুঝতে পারছেন, তৃতীয়বার সেখানে প্রবেশ করতে হলে অতীতে আমরা যা দেখেছি, তার তুলনায় বেশ উল্লেখযোগ্য পরিবর্তন আনার প্রয়োজন।’

    এক্সনের নির্বাহী আরো বলেন, কোম্পানিটির জন্য টেকসই বিনিয়োগ সুরক্ষাব্যবস্থা প্রবর্তন করা প্রয়োজন; পাশাপাশি ভেনেজুয়েলার হাইড্রোকার্বন আইনও সংস্কার করা দরকার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    বোমা হামলার হুমকি ট্রাম্পের, পাল্টা প্রস্তুতিতে ইরান

    এপ্রিল 21, 2026
    আন্তর্জাতিক

    মসজিদে অগ্নিসংযোগকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

    এপ্রিল 21, 2026
    আন্তর্জাতিক

    জাপানে ট্যাংকের ভেতর বিস্ফোরণে নিহত ৩ সেনা

    এপ্রিল 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.