Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইউক্রেনের ৮০ হাজার কোটি ডলারের দাবি, হাঙ্গেরির প্রধানমন্ত্রী বললেন—‘টাকা গাছে ধরে না’
    আন্তর্জাতিক

    ইউক্রেনের ৮০ হাজার কোটি ডলারের দাবি, হাঙ্গেরির প্রধানমন্ত্রী বললেন—‘টাকা গাছে ধরে না’

    হাসিব উজ জামানUpdated:জানুয়ারি 15, 2026জানুয়ারি 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে আগামী এক দশকের জন্য ৮০ হাজার কোটি ডলার অর্থনৈতিক সহায়তা দাবি করায় ইইউর ভেতরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই বিপুল অঙ্কের অর্থ সহায়তাকে বাস্তবসম্মত মনে করছেন না হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। বরং তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন—এই অর্থ আসবে কোথা থেকে?

    ইউক্রেনকে অর্থায়নের সম্ভাব্য পরিণতি নিয়ে হাঙ্গেরির ইইউ বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে অরবান লিখেছেন,
    “দুঃখজনক হলেও সত্য, টাকা গাছে ধরে না। আগামী ১০ বছরে ইউক্রেন ইউরোপীয়দের কাছে ৮০ হাজার কোটি ডলার দাবি করছে। এর অর্থ হাঙ্গেরিকেও ৯০০ কোটি ডলারের বেশি বোঝা বহন করতে হবে। এই অর্থ আসবে কোথা থেকে?”

    ভিক্টর অরবান স্পষ্ট করে জানিয়েছেন, ইউক্রেনকে অতিরিক্ত অর্থায়নের পথে হাঁটবে না হাঙ্গেরি। একই সঙ্গে রাশিয়ার সঙ্গে সংঘাত অব্যাহত রাখার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বের অবস্থানকেও সমর্থন দেবে না তার দেশ।

    হাঙ্গেরি সরকারের প্রকাশিত নথিতে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ইউক্রেনকে মোট ১৯ হাজার ৩৩০ কোটি ইউরো আর্থিক ও সামরিক সহায়তা দেওয়া হয়েছে। এই অর্থের একটি অংশ এসেছে পশ্চিমা দেশগুলোতে জব্দ করা রুশ সম্পদ থেকে অর্জিত আয়ের মাধ্যমে।

    তুলনা টেনে প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইইউ থেকে হাঙ্গেরি নিট সহায়তা পেয়েছে মাত্র ৭৩০ কোটি ইউরো। সেই হিসাবে ইউক্রেনের জন্য প্রস্তাবিত অর্থায়নকে হাঙ্গেরি ‘অসামঞ্জস্যপূর্ণ ও অসম’ বলেই দেখছে।

    নথিতে আরও বলা হয়, ২০২৫ সালের ডিসেম্বরে ইউরোপীয় কাউন্সিল ইউক্রেনকে ৯ হাজার কোটি ইউরো ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে হাঙ্গেরির মূল্যায়ন অনুযায়ী, কিয়েভ কখনোই এই ঋণ পরিশোধ করতে পারবে না।

    বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, আগামী সাত বছরে ইইউর বাজেট থেকেই ইউক্রেন ৩৬ হাজার কোটি ইউরোর বেশি অর্থ পেতে পারে। এর বাইরে সামরিক ব্যয় বাদ দিয়েই পুনর্গঠনের জন্য আগামী ১০ বছরে ইউক্রেন ৮০ হাজার কোটি ডলার সহায়তা প্রত্যাশা করছে।

    প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে, যদি হাঙ্গেরি এই প্রস্তাবে সম্মতি দেয়, তাহলে দেশটিকে এই অর্থের ১ দশমিক ১৬ শতাংশ বা প্রায় ৯২৯ কোটি ডলার বহন করতে হবে।

    হাঙ্গেরির ইইউ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে,
    “হাঙ্গেরির অবস্থান পরিষ্কার। সরকার ইউক্রেনের জন্য সীমাহীন অর্থায়ন ও সামরিক সহায়তার বিরোধিতা করছে। নিজেদের জনগণের ক্ষতি করে যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য কোনো তহবিল বরাদ্দ দেবে না হাঙ্গেরি।”

    ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের পুনর্গঠনের জন্য ১০ বছরে ৮০ হাজার কোটি ডলারের একটি বৈশ্বিক প্যাকেজ তাদের শান্তি পরিকল্পনার অংশ। এই প্রস্তাবটি প্রথমে ২৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এবং পরে পশ্চিম ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে উপস্থাপন করা হয়েছে।

    তবে হাঙ্গেরির কঠোর অবস্থানের কারণে ইউক্রেনকে কেন্দ্র করে ইইউর অভ্যন্তরীণ ঐক্য আরও চাপে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    তাজমহল ও নিজামুদ্দিন আউলিয়ার দরগা দেখার ইচ্ছা পাকিস্তানের মন্ত্রীর, অনুমতি দিল না নয়াদিল্লি

    নভেম্বর 21, 2026
    অর্থনীতি

    দেশে-বিদেশে সোনার দাম এত দ্রুত কমছে কেন, আরও কমবে কি

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    মণিপুরে বিষাক্ত মদে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮০ জনের বেশি

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.