Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইরানে হত্যা বন্ধের কথা জানালেন ট্রাম্প, মৃত্যুদণ্ড দেবে না তেহরান
    আন্তর্জাতিক

    ইরানে হত্যা বন্ধের কথা জানালেন ট্রাম্প, মৃত্যুদণ্ড দেবে না তেহরান

    এফ. আর. ইমরানজানুয়ারি 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে বলে তিনি আশ্বাস পেয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তেহরানের পক্ষ থেকে মৃত্যুদণ্ড কার্যকরের (বিক্ষোভকারীদের) কোনো পরিকল্পনা নেই। সূত্র: আল-জাজিরা

    গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করা হয়েছে বলে তাঁকে আশ্বাস দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার পরিকল্পনাও স্থগিত করা হয়েছে।

    ইরান ইস্যুতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যে কাতারের মার্কিন সামরিক ঘাঁটি থেকে কিছুসংখ্যক সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে গতকাল ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এর কয়েক ঘণ্টা পর সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প।

    তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার হুমকি দেওয়ার পর ট্রাম্পের এমন মন্তব্য ইরান ইস্যুতে তাঁর তুলনামূলক সংযত আচরণের ইঙ্গিত দেয়।

    এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, অপর পক্ষের (ইরান) ‘খুবই গুরুত্বপূর্ণ সূত্রের’ সঙ্গে তাঁর কথা হয়েছে। পরিস্থিতির বাঁকবদলগুলো তিনি পর্যবেক্ষণ করবেন। তবে ট্রাম্প সম্ভাব্য সামরিক পদক্ষেপের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি।

    মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমরা প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করবো।’ তিনি বলেন, ইরানের কাছ থেকে একটি ‘খুব ভালো বিবৃতি’ পেয়েছে মার্কিন প্রশাসন।

    মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে গতকাল একটি সাক্ষাৎকার দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘ফাঁসির কোনো পরিকল্পনা নেই।’

    ওয়াশিংটন থেকে আল-জাজিরার মাইক হান্না বলেন, প্রেসিডেন্টের (ট্রাম্প) গতকাল বুধবারের এমন মন্তব্য ইরানের বিষয়ে তাঁর সুর নরম করার ইঙ্গিত দেয়।

    এই সংবাদকর্মী বলেন, ‘দেখা যাচ্ছে যে তিনি (ট্রাম্প) এখনো বিভিন্ন বিকল্প নিয়ে ভাবছেন। তিনি জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কাছ থেকে ব্রিফ পেয়েছেন। তবে আমরা যেসব বক্তব্য (ট্রাম্পের) শুনলাম, তাতে পরিস্থিতি কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দেয়। এতে বোঝা যাচ্ছে, ট্রাম্প সম্ভাব্য সামরিক পদক্ষেপের অবস্থান থেকে কিছুটা সরে আসছেন, যেই হুমকি তিনি আগে থেকে দিয়ে আসছিলেন।’

    ২০২২ সালের পর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ চলছে ইরানে। মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে এ বিক্ষোভ শুরু হলেও দ্রুত তা রাজনৈতিক রূপ নেয়। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এ বিক্ষোভ এরই মধ্যে দেশটির বড় অংশজুড়ে ছড়িয়ে পড়েছে।

    ইরানে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে অন্তত ২ হাজার ৫৭১–এ দাঁড়িয়েছে। তাঁদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ও ১২টি শিশু রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি’ গতকাল ভোরে নিহত ব্যক্তির এ সংখ্যা জানায়।

    বিক্ষোভে উত্তাল ইরানে ইন্টারনেট বন্ধ রয়েছে। এ অবস্থায় বিদেশ থেকে ইরানের বিক্ষোভের প্রকৃত চিত্র বোঝা কঠিন হয়ে পড়েছে। যে কারণে হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হচ্ছে না।

    এ বিক্ষোভে ‘অস্থিরতা উসকে দেওয়ার’ জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে ইরান সরকার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    পাকিস্তানের পথে এখনো রওনা হননি ভ্যান্স, জানাল রয়টার্স

    এপ্রিল 21, 2026
    আন্তর্জাতিক

    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বড় ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করল পেন্টাগন

    এপ্রিল 21, 2026
    আন্তর্জাতিক

    কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২১ জন

    এপ্রিল 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.