Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিক্ষোভে হতাহতের সংখ্যা নিয়ে গুজব ছড়াচ্ছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
    আন্তর্জাতিক

    বিক্ষোভে হতাহতের সংখ্যা নিয়ে গুজব ছড়াচ্ছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    এফ. আর. ইমরানUpdated:জানুয়ারি 15, 2026জানুয়ারি 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে হতাহতের সংখ্যা নিয়ে গুজব ছাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ইরানে ফের মার্কিন আগ্রাসন চালানোর জন্য ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গুজব ছড়াচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। সূত্র: সিএনএন

    গতকাল বুধবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সৈয়দ আরাগচি বলেন, “প্রথম ১০ বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। সে সময় হতাহতের কোনো ঘটনা ঘটেনি; কিন্তু তারপর থেকে অবস্থার পরিবর্তন হওয়া শুরু করে। বিক্ষোভের নামে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা শুরু হলো, সরকারি সম্পত্তি ধ্বংস করা শুরু হলো এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার অবস্থা হলো।”

    “বিশেষ করে গত তিন দিন ধরে যা হচ্ছে…বিক্ষোভের নেতৃত্ব এখন আর শান্তিপূর্ণ আন্দোলনকারীদের হাতে নেই। এটি এখন সন্ত্রাসীদের কব্জায় চলে গেছে এবং সশস্ত্র বাহিনীর সঙ্গে এসব সন্ত্রাসীদের সংঘাত হচ্ছে।”

    জাতীয় মুদ্রার এই দুরাবস্থার ফলে দীর্ঘদিন ধরে ভয়াবহ মূল্যস্ফীতি চলছে ইরানে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলো মেটাতে রীতিমতো হিমসিম খাচ্ছেন ইরানের সাধারণ জনগণ।

    এই পরিস্থিতিতে গত গত ২৮ ডিসেম্বর মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচারা ব্যবসায়ীরা। সেই ধর্মঘট থেকেই বিক্ষোভের সূত্রপাত।

    এরপর মাত্র কয়েক দিনের মধ্যে ইরানের ৩১টি প্রদেশের প্রায় সবগুলো শহর-গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ এবং দিনকে দিন বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকে। বর্তমানে পুরো দেশকে কার্যত অচল করে দিয়েছেন বিক্ষোভকারীরা।

    বিক্ষোভ দমনে ইতোমধ্যে ইন্টারনেট-মোবাইল নেটওয়ার্ক বন্ধ করেছে ইরান, সেই সঙ্গে দেশজুড়ে মোতায়েনপুলিশ-নিরাপত্তা বাহিনীর পাশাপাশি মোতায়েন করেছে সেনাবাহিনী। জনগণ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে সংখাতে ইতোমধ্যে ১২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। সেই সঙ্গে গ্রেপ্তার হয়েছেন আরও হাজার হাজার বিক্ষোভকারী।

    ইরানে যে হতাহতের ঘটনা ঘটছে, তা স্বীকার করেছেন আরাগচি; কিন্তু একই সঙ্গে দাবি করেছেন— হতাহতের যে সংখ্যা বিশ্বজুড়ে প্রচারিত হচ্ছে— তা সঠিক নয়। ফক্স নিউজকে এ প্রসঙ্গে তিনি বলেন, “কিছু নিহতের সংখ্যা ঘটেছে— কিন্তু সেই সংখ্যা কোনোভাবেই কয়েক শ’-এর বেশি হবে না। বাইরে যে সংখ্যা প্রচারিত হচ্ছে তা গুজব এবং ইসরায়েলি চক্রান্ত। ইরানে ফের সামরিক হামলার প্রেক্ষাপট তৈরির জন্য ইচ্ছাকৃতভাবে এসব গুজব ছড়ানো হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    তাজমহল ও নিজামুদ্দিন আউলিয়ার দরগা দেখার ইচ্ছা পাকিস্তানের মন্ত্রীর, অনুমতি দিল না নয়াদিল্লি

    নভেম্বর 21, 2026
    অর্থনীতি

    দেশে-বিদেশে সোনার দাম এত দ্রুত কমছে কেন, আরও কমবে কি

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    মণিপুরে বিষাক্ত মদে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮০ জনের বেশি

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.