Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভেনেজুয়েলার তেল ট্যাংকার জব্দ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র
    আন্তর্জাতিক

    ভেনেজুয়েলার তেল ট্যাংকার জব্দ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র

    সিভি ডেস্কজানুয়ারি 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভেনেজুয়েলার জ্বালানি খাতের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে একটি ভেনেজুয়েলার তেল ট্যাংকার জব্দ করেছে।

    বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে মার্কিন কোস্টগার্ড ‘ভেরোনিকা’ নামক জাহাজটি আটক করে। এটি গত কয়েক সপ্তাহে জব্দ করা ষষ্ঠ ট্যাংকার এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নাটকীয় আটক হওয়ার পর চতুর্থটি।

    হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, ট্যাংকারটি ভেনেজুয়েলার জলসীমা অতিক্রম করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘কোয়ারেন্টাইন’ বা নিষেধাজ্ঞা অমান্য করেছে।
    অভিযানটি বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড থেকে পরিচালিত হয়। এতে মার্কিন নৌবাহিনী এবং কোস্টগার্ডের বিশেষ দল অংশ নেয়। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই জাহাজটি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

    এই ঘটনার সঙ্গে মিল রেখে, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশটির তেল খাতে বড় ধরনের আইনি সংস্কারের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি জানান, হাইড্রোকার্বন আইনে সংস্কার আনা হবে। এর লক্ষ্য বিদেশি বিনিয়োগের বাধা দূর করা এবং নতুন তেলক্ষেতে বিনিয়োগ আকর্ষণ করা।

    রদ্রিগেজ আশা প্রকাশ করেন, এই সংস্কারের ফলে তেল খাতের আয় জনসেবা এবং শ্রমিকদের কল্যাণে ব্যয় করা যাবে।
    অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, ভেনেজুয়েলার তেল খাতের নিয়ন্ত্রণ এখন ওয়াশিংটনের হাতে। তেল কোম্পানিগুলোর নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, তারা এখন থেকে সরাসরি মার্কিন প্রশাসনের সঙ্গে লেনদেন করবেন, ভেনেজুয়েলার নয়।

    উল্লেখযোগ্য, ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম বৃহত্তম তেল মজুতকারী দেশ। তবে বছরের পর বছর অব্যবস্থাপনা এবং মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটির উৎপাদন বর্তমানে বিশ্ববাজারের মাত্র ১ শতাংশে নেমে এসেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বড় ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করল পেন্টাগন

    এপ্রিল 21, 2026
    আন্তর্জাতিক

    কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২১ জন

    এপ্রিল 21, 2026
    আন্তর্জাতিক

    ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় আটকে থাকা ৫ বড় বাধা

    এপ্রিল 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.