Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আমি ফিরব, ইসলামি প্রজাতন্ত্রের পতন অনিবার্য: রেজা পাহলভি
    আন্তর্জাতিক

    আমি ফিরব, ইসলামি প্রজাতন্ত্রের পতন অনিবার্য: রেজা পাহলভি

    এফ. আর. ইমরানজানুয়ারি 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইরানের শেষ শাহ (রাজা) মোহম্মদ রেজা শাহ পাহলভির সন্তান এবং ইরানের ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরানের শেষ শাহ (রাজা) মোহম্মদ রেজা শাহ পাহলভির সন্তান এবং ইরানের ক্রাউন প্রিন্স রেজা পাহলভি বলেছেন, তেহরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রের পতন ‘ঘটবেই’ এবং তিনিও দেশে ফিরে আসবেন। ইরানের বিক্ষোভকে সফল করতে বিশ্ববাসীকে সমর্থন প্রদানের আহ্বানও জানিয়েছেন তিনি।

    গতকাল শুক্রবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে রেজা পাহলভি বলেন, “ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটবেই।এখানে আর কোনো যদি-কিন্তু নেই, বরং একথা উঠতে পারে যে কখন ঘটবে।”

    ইরানে গত ২০ দিন ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভ দানা বেঁধে ওঠার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের আন্দোলনকারী জনগণের উদ্দেশে একের পর এক ভিডিওবার্তা দিয়ে তাদের সমর্থন জানাচ্ছেন রেজা পাহলভি, বিভিন্ন নির্দেশনাও দিচ্ছেন।

    ১৯৭৮ সালের জানুয়ারি মাসে সামরিক প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের এসেছিলেন রেজা পাহলভি। তিনি যুক্তরাষ্ট্রে আসার পরের বছর ১৯৭৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরানে ইসলামি বিপ্লব সংঘটিত হয়, যার জেরে উৎখাত হয় দেশটির রাজপরিবার। রেজা পাহলভির বাবা মোহম্মদ রেজা শাহ পাহলভিসহ তার পরিবারের অধিকাংশ সদস্য দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। রেজা পাহলভিও আর ইসলামি বিপ্লবের পর ইরানে ফিরে যাননি।

    তবে এখন তিনি ইরানে ফিরে যেতে চান— উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলেন, “আমি অবশ্যই ইরানে ফিরব।”

    আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের আন্দোলনকারী জনতার প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন রেজা পাহলভি। সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে তিনি বলেছেন, “ইরানের জনগণ তাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে লড়াই করছে। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সময় এসেছে তাদের পাশে দাঁড়ানোর। ইসলামি প্রজাতান্ত্রের ভয়াবহ নিপীড়ন থেকে ইরানের জনগণকে রক্ষা করুন। যেসব দেশ এই সরকারকে স্বীকৃতি দিয়েছেন, তারা দূতাবাস বন্ধ করুন, ইসলামি প্রজাতন্ত্রের কূটনীতিকদের বহিষ্কার করুন।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বড় ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করল পেন্টাগন

    এপ্রিল 21, 2026
    আন্তর্জাতিক

    কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২১ জন

    এপ্রিল 21, 2026
    আন্তর্জাতিক

    ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় আটকে থাকা ৫ বড় বাধা

    এপ্রিল 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.