Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আইসিজেতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার করল মিয়ানমার
    আন্তর্জাতিক

    আইসিজেতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার করল মিয়ানমার

    Najmus Sakibজানুয়ারি 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    রোহিঙ্গা গণহত্যা
    রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার করল মিয়ানমার
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নেদারল্যান্ডসের হেগ শহরে জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু হয়েছে। শুনানির প্রথম দিনে মিয়ানমার নিজেদের আত্মপক্ষ সমর্থন শুরু করেছে।

    মিয়ানমার সরকারের প্রতিনিধি কো কো হ্লাইং আদালতে বলেছেন, গাম্বিয়া যে গণহত্যার অভিযোগ তুলেছে তা ভিত্তিহীন। তিনি দাবি করেছেন, গাম্বিয়ার পক্ষ পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। আদালতে তার বক্তব্য, “মিয়ানমারের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণের অভাবে টেকসই নয়।”

    এর আগে চলতি সপ্তাহের শুরুতে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাওদা জ্যালো আদালতে জানিয়েছিলেন, মিয়ানমার পরিকল্পিত ‘গণহত্যামূলক নীতি’ গ্রহণ করে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের সম্পূর্ণ নির্মূল করতে চেয়েছিল।

    ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনী রাখাইনে বর্বর অভিযান চালিয়ে হাজার হাজার রোহিঙ্গা হত্যা করে। প্রায় ৭ লাখ ৪০ হাজার মানুষ প্রাণ বাঁচাতে প্রতিবেশী বাংলাদেশে চলে আসে। ২০১৮ সালে জাতিসংঘের এক তদন্ত প্রতিবেদনে মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের তদন্তের সুপারিশ করা হয়েছিল।

    রোহিঙ্গা
    প্রায় ৭ লাখ ৪০ হাজার রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়। ছবি: সংগৃহীত

    মিয়ানমার সরকার শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, সামরিক অভিযান মূলত সশস্ত্র বিদ্রোহী ও সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত হয়েছিল।

    শুক্রবার (১৬ জানুয়ারি) আইসিজে-তে শুনানির সময় কো কো হ্লাইং বলেন, রাখাইনে সন্ত্রাসীদের অবাধ বিচরণ দেখে মিয়ানমারের হাত গুটিয়ে বসে থাকতে হতো না। তার ভাষ্য অনুযায়ী, ‘ক্লিয়ারেন্স অপারেশন’ হল সামরিক পরিভাষা, যা মূলত বিদ্রোহ দমন বা সন্ত্রাসবিরোধী অভিযানের ক্ষেত্রে ব্যবহৃত হয়।

    ২০২১ সালে বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর এটি প্রথম আন্তর্জাতিক আইনি লড়াই। মামলার রায় আন্তর্জাতিক অঙ্গনে মিয়ানমারের অবস্থান ও রোহিঙ্গাদের ন্যায়বিচারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় আটকে থাকা ৫ বড় বাধা

    এপ্রিল 21, 2026
    আন্তর্জাতিক

    ট্রাম্পের মতো নেতা চাই কি না, এবার মুখ খুলল মার্কিন জনতা

    এপ্রিল 21, 2026
    আন্তর্জাতিক

    সৌদির চাপে সুদানে পাকিস্তানের যুদ্ধবিমান চুক্তি স্থগিত

    এপ্রিল 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.